ট্রাভেলবিডি হোটেল উইকলি : স্বাস্থ্যবিধি মেনে সচল হওয়া হোটেলগুলোর লোভনীয় অফারসমূহ
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : বেশ কিছু হোটেলের রেস্তোরাঁগুলোতে দিচ্ছে দারুণ সব অফার

টেকএওয়ে সুবিধাসহ ফ্যামিলি ইটস মেন্যুর নতুন অফার ওয়েস্টিন ঢাকা’য়
করোনা পরিস্থিতিতে বাইরে যাওয়ার অনুমতি নেই। ঈদেও সবাই সময় কাটিয়েছেন পরিবারের সাথেই। রেস্টুরেন্টের খাবার খাওয়া হবে না এমনটা ভেবে যেন মন খারাপ না হয় এবং পরিবারের সবার সঙ্গেই যেন বাড়িতে বসেই যেন ওয়েস্টিন ঢাকার স্বাদ পাওয়া যায় তাই নতুন অফার 'ফ্যামিলি ইটস মেন্যু' নিয়ে এলো দ্য ওয়েস্টিন ঢাকা।খাবারের মেন্যুতে যা থাকছে : চিকেন ফিয়েস্তা, ল্যাম্ব ডিলাইটস, লোকাল ফ্লেভারস (বিরিয়ানি, চিকেন রোস্ট, বিফ কালা ভুনা, সালাদ, নানরুটি, মৌসুমি ফল), নানা স্বাদের কাবাব, পাফ, রোল, পাই, তার্কিশ সুইটস, লোকাল সুইটস, কেক ইত্যাদি।

এছাড়াও বিস্তারিত জানতে ভিজিট করুন এই ঠিকানায় : https://www.facebook.com/The.Westin.Dhaka/
‘দুসাই রিসোর্ট এন্ড স্পা’ দিচ্ছে 'বাই ওয়ান গেট ওয়ান' অফার
সিলেটের মৌলভীবাজারের গিয়াসনগরে সুদৃশ্য লেক এবং পাহাড়ের ওপর সবুজ গাছগাছালী পরিবেষ্টিত রিসোর্ট 'দুসাই রিসোর্ট এন্ড স্পা'। সরাসরি রিসোর্ট থেকেই প্রাকৃতিক এবং মনোরম দৃশ্য উপভোগের জন্য গ্রীষ্মকালীন কিছু অফার দিয়েছে রিসোর্টটি। অফারের মধ্যে যা আছে :
২। এক রাতের জন্য যে কোনো ভিলা/ঘর বুকিং করলে মিলছে পরের দিনে স্টে ফ্রি। আরও আছে ৫টি কোর্সের সেট লাঞ্চ এবং ডিনার (শুক্রবার-বুফে)-এর সুবিধা।
(৯ শতাংশ সার্ভিস চার্জ এবং ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য)। পুরো রিসোর্ট প্রাঙ্গণে রয়েছে ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ।


রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ
ঘর থেকে বের হয়ে অনন্য সুন্দর দৃশ্য উপভোগ করতে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ দিচ্ছে আকর্ষণীয় অফার। ১০ জুন থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত এ অফার চলবে। এই অফারে অন্যান্যবারের তুলনায় সর্বোচ্চ ২৫ শতাংশ খরচ বাঁচবে। যদি কোনো কারণে পরিকল্পনা বাতিল হয়, তবে চেক-ইন করার অন্তত ৮ দিন আগে জানাতে হবে।
সচেতনতা মেনে খুলছে লং বীচ স্যুটস ঢাকা
সামাজিক দূরত্ব এবং সকল সচেতনতা মেনে লং বীচ স্যুটস ঢাকা দিচ্ছে আকর্ষণীয় অফার। সুপার ডিল্যাক্স রুম ভাড়া পাওয়া যাচ্ছে মাত্র ৬,৯৯৯ টাকায়। এই অফার চলবে ৩০ জুন, ২০২০ পর্যন্ত। দুইজন সদস্য এক রাতের জন্য রুম ভাড়া নিতে পারেন এই মূল্যে। ৫ বছরের নিচে শিশুদের জন্য আলাদা চার্জ লাগবে না। ২ জনের জন্য রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। সুইমিং পুল, জিম, স্টিমের সুযোগ রয়েছে। সকাল ১০টার ভেতর চেক-ইন এবং বিকাল ৪টার ভেতর চেক-আউট করতে হবে। এছাড়া খাবার এবং পানীয়র ওপর ২০ শতাংশ ছাড় রয়েছে।
‘আমারি ঢাকা’র ফেস্টিভ অফার
ঈদ শেষ হলেও ফেস্টিভ অফার এখনও চালু রেখেছে আমারি ঢাকা। ফোন করলেই বাড়িতে পৌঁছে যাবে সুস্বাদু সব খাবার। খাবারের মেন্যুতে আছে রোস্টেড চিকেন, তান্দুর প্ল্যাটার, বোগো পিজ্জা, উইংস, ফিশ এন্ড চিপ্স, নানা স্বাদের কেক, কাবসাসহ আরও অনেককিছু। রয়েছে টেক-এওয়ে এবং হোম ডেলিভারির সুবিধা। অফার চলবে ৩১ মে পর্যন্ত। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারসহ বিলাসবহুল রুম ভাড়া করতে চাইলে সে সুযোগও মিলছে আমারই ঢাকায়। এই অফার চলবে ৩০ জুন, ২০২০ পর্যন্ত।
বি:দ্র: আপনার হোটেল-রিসোর্ট/রেস্টুরেন্ট-এর যেকোনো অফার, ইভেন্ট, উদ্যোগ বা যেকোনো তথ্য ট্রাভেল বাংলাদেশের কাছে পাঠাতে পারেন hi.travelbd@gmail.com-এই ঠিকানায়।
নাবিলা বুশরা এস এম
