ডিভাইন ইকো রিসোর্ট, কক্সবাজার

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল: কলাতলী বিচে অবস্থিত ডিভাইন ইকো রিসোর্ট


ডিভাইন ইকো রিসোর্ট, কক্সবাজার

কলাতলী বিচে অবস্থিত নান্দনিক এই রিসোর্টটি; ছবি : সংগৃহীত


ধরন : তিন তারকা মানের

স্থান :

কলাতলী সার্কেল, ডিভাইন সানসেট বিচ, কক্সবাজার সমুদ্র সৈকতের পুরোপুরি অভিজ্ঞতা নিতে চাইলে কক্সবাজার ভ্রমণে ডিভাইন ইকো রিসোর্টে অবস্থান করতে পারেন। গ্রামীণ পরিবেশের পাশাপাশি আধুনিকতার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে রিসোর্টই। ফলে বেশ আরামদায়ক অবস্থানের সাথে বেশ সুন্দর এক অভিজ্ঞতাই পাবেন এখানে অবস্থান করে। লাক্সারিয়াস এই রিসোর্টটি কক্সবাজারের কলাতলী বিচে অবস্থিত। ফলে অতিথিরা রিসোর্ট থেকেই সমুদ্রের গর্জন উপভোগ করতে পারেন। পুরো রিসোর্ট ৩ একরজুড়ে বিস্তৃত। রিসোর্টে রয়েছে ৩৭টি ভিলা। প্রতিটি ভিলায় গার্ডেন, প্রাইভেট বিচ সিটিং এরিয়া রয়েছে। এখানে বসে মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখতে পাবেন। সবুজের আচ্ছাদিত এই রিসোর্ট থেকে সমুদ্র দেখা আপনি খুবই উপভোগ করবেন। পরিবার কিংবা বন্ধুদের সাথে এই রিসোর্টে বেশ সুন্দর কিছু সময় কাটিয়ে আসতে পারেন কক্সবাজার ভ্রমণে।

আরও পড়ুন : সায়মন বিচ রিসোর্ট, কক্সবাজার

জেনে নেয়া যাক ডিভাইন ইকো রিসোর্ট এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও

  • গার্ডেন
  • বারবিকিউ
  • ফ্রি ব্রেকফাস্ট
  • সাইক্লিং
  • লন্ড্রি
  • কার পার্কিং
  • রেস্টুরেন্ট
  • এয়ারপোর্ট ড্রপ অফ এবং পিক আপ সার্ভিস
  • ফ্রি ওয়াইফাই
  • কিডস প্লেগ্রাউন্ড
ডিভাইন ইকো রিসোর্ট, কক্সবাজার 2

বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে রিসোর্টটিতে; ছবি : সংগৃহীত


রুম টাইপ ও মূল্যমান

ভিলাভেদে বিভিন্ন মানের রুম রয়েছে এই রিসোর্টে। রুম ভাড়া আনুমানিক প্রায় ৫,০০০ টাকা থেকে প্রায় ১০,০০০ টাকা পর্যন্ত। তবে সিজন এবং অফারভেদে ভাড়া কম বেশি হয়ে থাকে। রুমগুলো বেশ আধুনিক এবং ওয়েল ফার্নিশড। স্ট্যান্ডার্ড টুইন রুম, বিচ ফ্রন্ট ভিলা, ফ্যামিলি ভিলা, গার্ডেন সাইড ভিলা, ট্রিপল ডিলাক্সসহ বিভিন্ন মানের রুম পাবেন এই রিসোর্টে। চলুন বিস্তারিত জেনে নেয়া যাক।

আরও পড়ুন : কক্সবাজার বিমানবন্দর : তথ্য ও উপাত্ত

রুম মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে 

www.booking.com https://www.expedia.com http://www.divineecoresort.com/ https://www.agoda.com/

যেভাবে যাবেন

বাস কিংবা বিমানে প্রথমে আপনাকে কক্সবাজারে যেতে হবে। এরপর যেকোনো স্থানীয় বাহনে এই রিসোর্টে সহজেই পৌঁছতে পারবেন। এয়ারপোর্ট থেকে প্রায় ৩ দশমিক ৫ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় অল্প সময়েই রিসোর্টে পৌঁছে যাবেন। আর কলাতলী বিচ থেকে ৩ দশমিক ২ কিলোমিটার দূরে এই রিসোর্ট অবস্থিত। হিমছড়ি ওয়াটারফল রিসোর্ট থেকে ৮ দশমিক ২ কিলোমিটার দূরে অবস্থিত। ইনানী বীচ ২২ দশমিক ৯ কিলোমিটার দূরে অবস্থিত।

যোগাযোগ 

মোবাইল : +8801972090950, +8801972090952 ইমেইল : divineecoresort@gmail.com ওয়েবসাইট : http://www.divineecoresort.com/

গুগল ম্যাপে খুঁজে পেতে: ক্লিক করুন

  মোঃ খালিদ বিন জামান   এস এম


Click Here To See More