দেশী দশ : হাতের নাগালে একের ভেতর দশ ফ্যাশন ব্র্যান্ড

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : পোশাক সচেতনদের প্রথম পছন্দ শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড দেশী দশ

দেশী দশে পোশাকের ঝলকানি। ছবি : জাগো নিউজ ২৪

আপনি যদি ফ্যাশন সচেতন এবং পোশাক প্রিয় মানুষ হন, পুরো দোকান ঘুরে দেখার ঝক্কি পোহাতে না চান তাহলে আপনার অন্যতম পছন্দের জায়গা হতে পারে 'দেশী দশ'। 'দশ' শব্দটি শুনেই বোঝা যাচ্ছে এখানে একসাথে রয়েছে মোট দশটি ফ্যাশন হাউজ। বলাই বাহুল্য, এসব দোকানে দেশি পোশাকের দেখা মিলবে রুচি, সৃজনশীলতা ও বুননের মিশেল। সব মিলিয়ে দেশী দশ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড।

দেশী দশে থাকা ফ্যাশন হাউজগুলো হলো :

১। সাদা কালো : বাংলাদেশের ফ্যাশন ব্র্যান্ড- সাদা কালো। সাদা কালো ব্র্যান্ডের বিশেষত্ব হচ্ছে এখানে পোশাকে শুধুমাত্র সাদা ও কালো রঙ ব্যবহার করা হয়। সাদা ও কালো রঙের মিশেলে কত চমৎকার পোশাক হতে পারে তার উদাহরণ সাদা কালো। ২০০২ সালে যাত্রা শুরু করা দেশি ব্র্যান্ড দেশী দশের অন্তর্ভুক্ত হয় ২০০৯ সালে। সাদা কালো বিভিন্ন উৎসব ও উপলক্ষ্যকে কেন্দ্র করে বিভিন্ন পোশাকের নকশা করে। এসব পোশাকের থাকে বিভিন্ন প্রতিপাদ্য বিষয়।

২০০৪ সালের ঈদে বাচ্চাদের পোশাক বাজারে আনে যার প্রতিপাদ্য বিষয় ছিল ‘তুমি আর আমি এক চিমটি’। এরপরের বছর জুটিদের কথা মাথায় রেখে সাদা কালো বাজারে আনে তাদের নতুন পোশাক। 'আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ'- প্রতিপাদ্যের পোশাক দারুণ সাড়া ফেলেছিল। সাদা কালোতে পাবেন মেয়েদের শাড়ি, সালোয়ার কামিজ সেট, টপস, স্কার্ট, ব্লাউজ, পায়জামা, কামিজ ইত্যাদি। ছেলেদের পোশাকের মধ্যে রয়েছে জ্যাকেট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, কোটি, উত্তরীয়, শাল ইত্যাদি। বাচ্চাদের জন্যও রয়েছে পোশাকের নানা আয়োজন। মেয়ে বাচ্চাদের জন্য রয়েছে শাড়ি, কামিজ, সালোয়ার কামিজ সেট। deshi dos ছবি : ঢাকা টাইমস্

বিভিন্ন উপলক্ষ্যে প্রিয়জনের উপহারে দিতে পারেন সাদা কালো'র বিশেষ ডিজাইনে তৈরি মগ।

২। নগরদোলা : ঢাকা আহসানিয়া মিশনের হাত ধরে গড়ে ওঠা 'নগরদোলা' বাংলাদেশের অন্যতম দেশি ব্র্যান্ড। নগরদোলা তাদের দেশি পোশাকের জন্য জনপ্রিয়। নগরদোলার পোশাকের মধ্যে রয়েছে শাড়ি, পাঞ্জাবি, পায়জামা, বাচ্চাদের শাড়ি ইত্যাদি।

৩। বাংলার মেলা : দেশী দশের অন্যতম সদস্য বাংলার মেলাতে সুলভ মূল্যে পাওয়া যাবে দারুণ নকশার শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, বাচ্চাদের পোশাক।

৪। কে-ক্র্যাফট : বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড কে-ক্র্যাফটের পোশাকের বিশেষত্ব হল দেশি পোশাকে চোখজুড়ানো নকশা। এখানে পোশাকে পাবেন এপ্লিক, এমব্রয়ডারি, কাঁথা সেলাই, টাই ডাই, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্টের উপস্থিতি। কে-ক্র্যাফট মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ, টপস, কুর্তি এবং ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফতুয়া ইত্যাদি। এছাড়া রয়েছে বিভিন্ন ব্যাগ, শাল এবং স্কার্ফ।

৫। নিপুণ : নিপুণ হাতে পোশাক বানানোর কারিগর, ফ্যাশন ব্র্যান্ড 'নিপুণ' পথ চলতে শুরু করে স্বাধীনতার পরের বছরে (১৯৭৩ সাল)। নিপুণের প্রতিষ্ঠাতা আশরাফুর রহমান ফারুক তার প্রতিষ্ঠানকে নিয়ে গেছেন এক অন্য উচ্চতায়। নিপুণে পাওয়া যাবে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, কুর্তি, বাচ্চাদের পোশাক, ঘর সাজানোর উপকরণ, গহনা ইত্যাদি।

৬। বিবিআনা : ২০০১ সালে ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকারের হাত ধরে শুরু হওয়া 'বিবিআনা' এখনও মন মাতাচ্ছে এদেশের অসংখ্য পোশাকপ্রিয় মানুষের। বিবিআনা’র পোশাকের উজ্জ্বল রঙ, নকশার বাহার নজর কাড়তে বাধ্য। এখানে পাওয়া যাবে এমব্রয়ডারি ও এপ্লিকের কাজ করা সালোয়ার কামিজ, ব্লক প্রিন্টের শাড়ি, ব্যতিক্রমী নকশার কুর্তি, ধুতি সালোয়ার, চুড়িদার পায়জামা, ছেলেদের পাঞ্জাবি। এছাড়া রয়েছে সুতা, পুতি, কাঠের গহনা।

৭। অঞ্জনস : বাংলাদেশের শীর্ষে থাকা ফ্যাশন হাউজের মধ্যে অঞ্জনস অন্যতম। শুধু তাই নয়, ১৯৯৪ সালে চলতে শুরু করা ফ্যাশন হাউজের নিজেদের হাতে তৈরি কাপড়, মানসম্মত পণ্যের মাধ্যমে মন জয় করেছে এদেশের মানুষের। অঞ্জন’স ছবি : অঞ্জন'স

'অঞ্জনস' বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজনও করেছে বিভিন্ন সময়ে। এসবের মধ্যে 'জামদানি প্রদর্শনী', 'পোশাকে বর্ণমালা', 'বিজয়ের পোশাক' উল্লেখযোগ্য।

৮। দেশাল : 'দেশি' বা 'দেশীয়' শব্দের একটি আঞ্চলিক রুপ 'দেশাল'। ২০০৫ সালে এটি যাত্রা শুরু করে। দেশালের পোশাকের বিশেষত্ব হচ্ছে এসব পোশাকের দাম যেমন নাগালের মধ্যে ঠিক তেমনই প্রতিতিটি পোশাকের রয়েছে নিজস্ব দেশীয় স্বকীয়তা। দেশালে পাবেন মেয়েদের শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি, ফতুয়া, শার্ট, টি-শার্ট, পালাজ্জো। এছাড়া রয়েছে ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট ইত্যাদি। বাচ্চাদের জন্য রয়েছে স্কার্ট, টপস, কুর্তি, সালোয়ার, কামিজ ইত্যাদি।

৯। রঙ : ১৯৯৪ সালে বাংলাদেশের মানুষের মনে রঙ লাগাতে শুরু করে ফ্যাশন ব্র্যান্ড ‘রঙ’। রঙ ছড়ানোর ধারা এখনও একইভাবে বজায় রেখে চলেছে এই প্রতিষ্ঠান। রঙে শাড়ির পাশাপাশি রয়েছে মেয়েদের জন্য সালোয়ার কামিজ, স্কার্ট, টপস, পালাজ্জো ইত্যাদি। rong ছবি : প্রথম আলো

ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, কুর্তা, কোটি ইত্যাদি। বাচ্চাদের জন্য রয়েছে পাঞ্জাবি, টি-শার্ট, শাড়ি, ফ্রক, পালাজ্জো ইত্যাদি। এছাড়া রয়েছে গহনা, মগ, বাচ্চাদের খেলনা ইত্যাদি।

১০। সৃষ্টি : দেশী দশের সদস্য 'সৃষ্টি'তে পাবেন মেয়েদের শাড়ি, থ্রি পিস। এছাড়া পাবেন বাচ্চাদের ফতুয়া শার্ট, ছেলেদের টি-শার্ট, শার্ট, ফতুয়া, লুঙ্গি, পাঞ্জাবিও পেয়ে যাবেন সুলভ মূল্যে। এই দশটি ফ্যাশন হাউজ স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও পরিচিত। কিন্তু এই দশের মধ্যে একটি মিল রয়েছে, তারা প্রত্যেকেই দেশি পোশাক নিয়ে কাজ করছেন। দেশি পোশাক নিয়ে একসাথে সামনে এগিয়ে যাওয়ার উদ্যোগে দেশি দশ যাত্রা শুরু করে ২০০৯ সালে।

এতগুলো ফ্যাশন হাউজ একই জায়গায় কাজ করা কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু প্রতিটি ব্র্যান্ডের পোশাকে ভিন্নতা থাকায় সব ঝুঁকি পেরিয়ে দেশি দশ এখনও টিকে আছে। দেশি দশের বসুন্ধরার একটি আউটলেটের জায়গায় বর্তমানে শো-রুমের সংখ্যাও বেড়েছে। সারা বাংলাদেশে এখন দেশী দশের মোট ৬টি আউটলেট রয়েছে।

দেশী দশের শো-রুমগুলো হলো :

১। দেশী দশ-বসুন্ধরা বসুন্ধরা সিটি শপিং মল, লেভেল-৭, ব্লক-এ, পান্থপথ, ঢাকা। মোবাইল নং- ০১৭১৫৫৬৮০১৩২ ২। দেশী দশ-গুলশান দেশী দশ গুলশান ২০৫/১ এ, হাশেম টাওয়ার গুলশান তেজগাঁও লিংক রোড, ঢাকা-১২০৮ মোবাইল নং- ০১৭১৫৫৬৮০১৩২ ৩। দেশী দশ-চট্টগ্রাম দেশী দশ চট্টগ্রাম আফমি প্লাজা, লেভেল-৫, ১/এ বায়েজিদ বোস্তামী রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম।

মোবাইল নং- ০১৭১৫৫৬৮০১৩৩ ৪।দেশী দশ-সিলেট বীর বিক্রম ইয়ামিন কমপ্লেক্স, কুমার পারা সিলেট। মোবাইল নং- ০১৭১৫৫৬৮০১৩৫ ৫। দেশী দশ-বগুড়া দেশি দশ বগুড়া মিল্লাত প্লাজা, রোমেনা আফাজ রোড, বগুড়া। মোবাইল নং- ০১৭০৭০১০৬২৩ ৬। দেশী দশ-নারায়ণগঞ্জ দেশী দশ, প্যারাডাইস প্যালেস (৩য় ও ৪র্থ তলা) বালুর মাঠ, চাষাড়া, নারায়ণগঞ্জ মোবাইল নং-০১৭৩০৫৭৮০৭৫ দেশী দশের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন তাদের ফেইসবুক পেইজের মাধ্যমে।

ফেইসবুক পেইজ : https://www.facebook.com/deshidosh2009   

 তথ্যসূত্র : https://www.prothomalo.com/special-supplement/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF-%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BF https://banglanews24.com/lifestyle/news/bd/807678.details https://www.facebook.com/deshidosh2009