রসনামৃত : নরসিংদীর বিখ্যাত নকশী পিঠা

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : সকল রকম উৎসবেই সঙ্গী হয়ে থাকে নকশী পিঠা


নকশী পিঠা

স্বাদেও যেমন ভিন্ন তেমনই এই পিঠা দেখতেও চমৎকার; ছবি : বাংলার রসুইঘর


 সৌন্দর্য, শিল্প, সমৃদ্ধি ও হরেক রকম খাবারের আয়োজনে ভরপুর নরসিংদী জেলা। নরসিংদীর মানুষ অনেকটা সৌখিনও বটে। তাদের সেই সৌখিনতা ফুটিয়ে তোলে তাদের নানান কাজ কর্মের মধ্যে। নরসিংদীর ঐতিহ্যবাহী থাবারগুলাের মধ্যে অন্যতম হচ্ছে 'নকশি পিঠা'। দেখতে যেমন চমৎকার থেতেও তার চেয়ে বেশি সুস্বাদু। বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে বাড়ির গৃহবধূরা তাদের মনের মাধুরী মিশিয়ে তৈরি করে নকশি পিঠা। বিশেষ করে দুই ঈদে নরসিংদী বাসীর প্রতিটি ঘরে যরে এই পিঠা তৈরির ধূম পড়ে যায়।

আরও পড়ুন : রসনামৃত : হাতে বানানো সেমাই পিঠা বা চালের সেমাই

নরসিংদীবাসীসহ এখন দেশের সব অঞ্চলের মানুষের কাছে নকশি পিঠা খুবই জনপ্রিয়। সু-প্রাচীন কাল থেকেই নরসিংদীর মানুষের পরিচিতি এই পিঠার সাথে। অনেকে মনে করেন নকশী পিঠায় অংকিত নকশাগুলো হচ্ছে প্রিয়জনের প্রতি ভালোবাসার প্রতিচ্ছবি যা যুগ যুগ ধরে গৃহবধূরা করে আসছে। নকশী পিঠার ব্যাপক জনপ্রিয়তায় এখন সমগ্র দেশের মানুষ এর সাথে সমানভাবে সু-পরিচিত। তাছাড়া এখন বাণিজ্যিকভাবে নরসিংদীর কয়েকটা প্রতিষ্ঠান সম্পূর্ণ হাত দিয়ে তৈরি এই পিঠা দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি করে খাকে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সহজেই এই পিঠার স্বাদ নিতে পারছেন।


নকশী পিঠা

বলা হয়ে থাকে নকশী পিঠায় অংকিত নকশা প্রিয়জনের প্রতি ভালোবাসার প্রতিচ্ছবি; ছবি : সংগৃহীত


উপকরণ আতপ চালের গঁড়া, সয়াবিন তেল ও গুড়।

আরও পড়ুন : হেরিটেজ ইকো রিসোর্ট : নরসিংদী

প্রস্তুত প্রণালী

প্রথমে আতপ চালের গুড়া সিদ্ধ করে নিতে হবে। তারপর সেটাতে গরম পানি মিশিয়ে দুই হাত দিয়ে মাড়িয়ে কাইম বা পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর সেই কাইম দিয়ে পিঠা থেকে একটু বড় ও মোটা আকৃতির রুটি তৈরি করে নিতে হবে। তারপর সেটার মধ্যে নিজের ইচ্ছা অনুযায়ী মনের মাধুরী মিশিয়ে হরেক রকম নকশা বা ডিজাইন করতে হবে। তারপর তা তেলে ভেজে গরম গুড়ের মধ্যে ছেড়ে দিতে হবে। এইবার গরম গুড় থেকে তোলার পর ব্যাস হয়ে গেলো গরম গরম সুস্বাদু নকশী পিঠা।

পরিবেশন

নরসিংদীর মানুষ সাধারণত ঈদ,পূজা, বিবাহ ও বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এই পিঠা তৈরি করে থাকেন। তাছাড়া অনেক অতিথি আপ্যায়নের জন্য সারাবছরই এই পিঠা তৈরী করে থাকে। বাড়িতে নতুন অতিথিকে তারা নরসিংদীর ঐতিহ্যবাহী নকশী পিঠা দিয়েই আপ্যায়ন করতে বেশি পছন্দ করেন।

  এস এম