নদীর পাড়ের রিসোর্ট : সপ্তর্ষি রিভারসাইড প্রাইভেট রিসোর্ট, নারায়ণগঞ্জ

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : শীতলক্ষ্যা নদীপাড়ের প্রাইভেট রিসোর্ট

নদীর পাড়ের অমায়িক সপ্তর্ষি রিভারসাইড প্রাইভেট রিসোর্ট

নদীর পাড়ের অমায়িক সপ্তর্ষি রিভারসাইড প্রাইভেট রিসোর্ট। ছবি : সপ্তর্ষি রিসোর্ট
সপ্তর্ষি রিভারসাইড প্রাইভেট রিসোর্ট শীতলক্ষ্যা নদীর পাড়ে নির্মাণ করা হয়েছে। রিসোর্টের অবস্থান পূর্বাচলের কাঞ্চন ব্রিজের কাছে। নদীর পাড়ের এমন মনোমুগ্ধকর পরিবেশ সহজেই মানুষের মনকে কাছে টানে। আর সেখানে যদি থাকে সুন্দর সাজানো গোছানো আর গাছপালায় ঘেরা এক রিসোর্ট তাহলে তো আর কথাই নেই।

রিসোর্টে বসেই নদীর পাড়ের সম্পূর্ণ সৌন্দর্য দেখার সব রকমের ব্যবস্থা আছে এই রিসোর্টে। ভোর বেলার সূর্যোদয়, বিকেল বেলার শীতল বাতাস, গোধূলি সব কিছুই আরামদায়ক এক শান্ত পরিবেশ থেকে দেখার সুযোগ করে দিয়েছে এই রিসোর্ট।

রিসোর্টের বিনোদন ব্যবস্থা : বাগান : রিসোর্টের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলতে রিসোর্ট প্রাঙ্গণে আছে বাগান। রিসোর্টের একপাশে নদীর সৌন্দর্য, অন্য দিকে বাগান আর গাছপালার সৌন্দর্য এক অপরূপ পরিবেশের দ্যোতনা সৃষ্টি করে।

প্রাইভেট বিচ এরিয়া : রিসোর্ট একালাতে অতিথিদের বাইরে যাতে কেউ প্রবেশ করতে না পারে, সেজন্য আছে ব্যাক্তিগত বিচ এরিয়া। এখানে অতিথিরা নিজেদের মতো করে নদীর জলের তরঙ্গ উপভোগ করতে পারবে।

বারবিকিউ : নদীর পাড়ে বারবিকিউ! সপ্তর্ষি রিভারসাইড প্রাইভেট রিসোর্টে আছে বারবিকিউ করার সুযোগ, যা সভাবতই আনন্দের মাত্রাকে আরও বাড়িয়ে দেয়।

বিচফ্রন্ট : যেহেতু রিভারসাইড বা নদীর পাড়ের রিসোর্ট তাই বিচফ্রন্ট ভিউ তো থাকছেই।

রিসোর্টের সুযোগ সুবিধা সমূহ :
  • ২৪ ঘন্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস।
  • রুম সার্ভিস।
  • নন স্মোকিং রুমের ব্যবস্থা।
  • ফ্যামিলি রুমের সুবিধা।
  • ভিআইপি রুমের ব্যবস্থাও আছে রিসোর্টে।
  • রুমে ব্রেকফাস্টের ব্যবস্থা, প্যাকড লাঞ্চ।
  • পোষা প্রানী সাথে নিয়ে আসতে নেই কোনো নিষেধাজ্ঞা।
  • ব্রাইডাল স্যুট।
  • স্পেশাল ডায়েট মেন্যু পাওয়া যাবে অনুরোধ সাপেক্ষে।
  • পার্কিং গ্যারেজের ব্যবস্থাে
সপ্তর্ষি রিভারসাইড প্রাইভেট রিসোর্ট। ছবি :

সপ্তর্ষি রিভারসাইড প্রাইভেট রিসোর্টর। ছবি : সপ্তর্ষি রিসোর্ট
রিসোর্ট কটেজের অভ্যন্তরীণ সার্ভিস সমূহ :
  • শীতাতপ নিয়ন্ত্রিত রুম।
  • মাইক্রোওয়েভের ব্যবস্থা আছে।
  • ফ্ল্যাট স্ক্রিন টিভি।
  • রান্নাঘরের ব্যবস্থা সাথে আছে ডিশওয়াশার।
  • সাথে আছে বারান্দা।
রিসোর্টের রুম ভাড়া প্যাকেজ : নাইট স্টে প্যাকেজ :
  • ভাড়া : ২,৫০০ টাকা প্রতি রাতের জন্য।
  • সময় সন্ধ্যা ৬ টা থেকে সকাল ১০টা পর্যন্ত।
  • ৮ জনের জন্য ২টি কটেজের ব্যবস্থা, ১টি এসি রুম।
  • বিকালের নাস্তা, ডিনার ও ব্রেকফাস্টের ব্যবস্থা।
  • ব্রেকফাস্ট : পরটা, ডাল, ডিম, সবজি, চা।
  • লাঞ্চ : সাদা ভাত, চিকেন কারি, ডাল, মাছ ভাজা, ভর্তা, সবজি।
  • বিকেলের নাস্তা : বিস্কুট/ কেক, নুডলস, চা।
ডে স্টে প্যাকেজ :


সপ্তর্ষি রিভারসাইড প্রাইভেট রিসোর্টের রুমের ভেতরের দৃশ্য। ছবি : সপ্তর্ষি রিসোর্ট
  • ভাড়া : ২,০০০ টাকা।
  • সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
  • ব্যক্তিগতভাবে ভাড়া নিতে চাইলে অন্ত্যত ৪ জন সদস্য হতে হবে।
  • কাঠের কটেজে থাকার ব্যবস্থা।
  • কিং সাইজ বেড।
  • রান্না করার সুযোগ আছে।
  • সকালের নাস্তা, দুপুরের খাবার অ বিকালের নাস্তার ব্যবস্থা।
  • ব্রেকফাস্ট : পরটা, ডাল, ডিম, সবজি, চা।
  • লাঞ্চ : সাদা ভাত, চিকেন কারি, ডাল, মাছ ভাজা, ভর্তা, সবজি।
  • বিকেলের নাস্তা : বিস্কুট/ কেক, নুডলস, চা।
গ্রুপ এন্ড সোশাল ইভেন্ট অফার প্যাকেজ :
  • অতিথি সংখ্যা ১১-১৫ জনের জন্য ভাড়া : ১৬,০০০ টাকা।
  • অতিথি সংখ্যা ২১-২৫ জনের জন্য ভাড়া : ২৫,০০০ টাকা।
  • অতিথি সংখ্যা ২৬-৩৫ জনের জন্য ভাড়া : ৩০,০০০ টাকা।
  • অতিথি সংখ্যা ৩৬- ৫০ জনের জন্য ভাড়া : ৩৫,০০০ টাকা।
  • অতিথি সংখ্যা ৫১- ৭০ জনের জন্য ভাড়া : ৪৫,০০০ টাকা।
  • অতিথি সংখ্যা ৭১- ১০০ জনের জন্য ভাড়া : ৫৫,০০০ টাকা।
কিভাবে যাবেন : বসুন্ধরা ৩০০ ফিট থেকে ব্যাটারী চালিত অটোতে করে বক্তবাড়ি বাজার যেতে পারেন, সেখান থেকে ৫ মিনিটের দূরত্বেই রিসোর্ট। অথবা নিজস্ব পরিবহনে করে রিসোর্টে যেতে পারবেন। রিসোর্টেই পার্কিং এর ব্যবস্থা করা আছে।

যোগাযোগ : সপ্তর্ষি রিভারসাইড প্রাইভেট রিসোর্ট পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ মোবাইল : +৮৮০১৮৪১-৮০০৮৪২, +৮৮০১৮৪১-৮০০৮৪১ ই-মেইল : saptarshiresort@gmail.com

ওয়েবসাইট : https://www.saptarshiresort.com/?fbclid=IwAR3e1X8kZWmQUQ6etx1UUctUUfKV1Q4RbuwCQp1cePmZwxeCKz_zuO6YE4M

ফেসবুক পেইজ : https://www.facebook.com/saptarshiresort/

মেসেঞ্জার : https://m.me/saptarshiresort?fbclid=IwAR1arNzKYPb0RoQrggYlZgAOX8wrfEKQC7QsRcd6bAcxBkQTHriAnDS-9DY

তথ্যসূত্র : https://www.saptarshiresort.com/?fbclid=IwAR3e1X8kZWmQUQ6etx1UUctUUfKV1Q4RbuwCQp1cePmZwxeCKz_zuO6YE4M https://www.facebook.com/saptarshiresort/ http://hikersbay.com/asia/bangladesh/hotel/bd/saptarshi-riverside-pvt-resort.html?lang=en