কাঁকড়ার বিচে সাম্পান রিসোর্ট, কক্সবাজার
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : মেরিন ড্রাইভে হিমছড়ি কাঁকড়া বিচে সাম্পান রিসোর্ট অবস্থিত

স্থান: মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার কক্সবাজার থেকে ৬ কিলোমিটার দূরত্বে মেরিন ড্রাইভের হিমছড়ি কাঁকড়া বিচে সাম্পান রিসোর্টটি অবস্থিত। এই রিসোর্ট থেকে কক্সবাজারের সবথেকে সুন্দর সূর্যাস্ত ও পাহাড় দেখতে পাবেন। আপনার অবকাশ যাপনের জন্য এটি খুবই মনোমুগ্ধকর একটি জায়গা। উল্লেখ্য এই রিসোর্ট কোয়ালিটি এবং কাস্টমার স্যাটিসফেকশনের জন্য ট্রিপ এডভাইসর কর্তৃক এওয়ার্ড পেয়েছে। এই রিসোর্টের রয়েছে প্রাইভেট বিচ। ফলে বেশ নিরিবিলি সমুদ্র সৈকত উপভোগ করতে পারবেন।
অসংখ্য লাল কাঁকড়ার ছুটাছুটি দেখতে পাবেন সৈকতটিতে। এছাড়াও প্যারাসাইক্লিং ও স্পিড বোট রাইডিং-এর ব্যবস্থাও রয়েছে এই রিসোর্টের প্রাইভেট বিচে। রিসোর্ট থেকে আর্মি ক্যাম্প ও পুলিশ স্টেশনের দূরত্ব খুব বেশি নয়। ফলে নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়ার কোন অবকাশ নেই। পরিবার, পরিজন কিংবা বন্ধুরা মিলে এই রিসোর্টে খুবই উপভোগ্য কিছু সময় কাটিয়ে আসতে পারেন। একাকী ভ্রমণেও আপনার সময়টা খারাপ কাটবে না এখানে।
আরও পড়ুন : বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, কক্সবাজার
জেনে নেয়া যাক সাম্পান রিসোর্ট এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও
- সুইমিং পুল
- প্রাইভেট বীচ
- রেস্টুরেন্ট
- বিচ ভিউ রুম
- পার্কিং
- এয়ারপোর্ট ট্রান্সপোর্টেশন
- লকারস
- লাগেজ স্টোরেজ
- টিকেট সার্ভিস
- ট্যুর ডেস্ক
- চিলড্রেন্স প্লে জোন
- ওয়াইফাই
- লন্ড্রি
- আয়রনিং
- ড্রাই ক্লিনিং
- মিনি বার
- কিডস এক্টিভিটিজ
- বিজনেস সেন্টার
- মিটিং/বাংকুয়েট হল
- সিসিটিভি
- সেইফটি ডিপোজিট বক্স
- হিটিং
- সাউন্ডপ্রুফ রুম
- গিফট শপ
- ব্রাইডাল স্যুইট
- বিউটি শপ

আরও পড়ুন : ওশান প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্ট, কক্সবাজার
রুম মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে
https://www.tripadvisor.com/
https://www.sampanresort.com/
যেভাবে যাবেন
বাসে কিংবা বিমানে আপনাকে কক্সবাজারে যেতে হবে। কক্সবাজার এয়ারপোর্ট থেকে রিসোর্টটি ১৫.১ কিমি দূরত্বে অবস্থিত। কলাতলী বাস স্ট্যান্ড থেকে ১২ দশমিক ৬ কিলোমিটার দূরে এই রিসোর্টের অবস্থান। এছাড়াও কক্সবাজার পৌঁছে রিসোর্টের ড্রপ অফ/পিক আপ সার্ভিস নিতে পারেন।
যোগাযোগ
মোবাইল নাম্বার : +8801974726726 ওয়েবসাইট : https://www.sampanresort.com/beach.html
ফেসবুক : https://www.facebook.com/SampanResort/?ref=page_internal
গুগল ম্যাপে খুঁজে পেতে : ক্লিক করুন
মোঃ খালিদ বিন জামান
এস এম