নেতারহাট : ঝাড়খণ্ডের কুইন অফ ছোটনাগপুর
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ভারতের অফবিট ট্যুরিজম স্পটের মধ্যে অন্যতম একটি নেতারহাট

নেতারহাট থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের ম্যাগনোলিয়া পয়েন্ট থেকে সূর্যাস্ত আর টুরিস্ট বাংলো-বিহার থেকে দেখা সূর্যোদয় মনে আবেশ ছড়িয়ে রাখবে বেশ অনেকদিন। এখানকার পঞ্চপাণ্ডব পাহাড়ের শিরে সূর্যের উদয় কিংবা অস্ত আরেকটি প্রাকৃতিক আকর্ষণ। ম্যাগনোলিয়া পয়েন্টের পথে ২ কিলোমিটার যেতে কোয়েল ভিউ পয়েন্ট থেকে কোয়েল নদীর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রকৃতি-প্রেমিকেরা যেতেই পারেন নেতারহাটের পথে। এছাড়াও রয়েছে লেক এবং সবুজ অরণ্যের শোভা। দেখা যেতে পারে অঞ্জলি মাতার গুহা মন্দির। এছাড়া ৬ কিলোমিটার দূরের আপার ঘাঘরি জলপ্রপাত, আরও ৩ কিলোমিটার দূরে লোয়ার ঘাঘরি, ৩৫ কিলোমিটার দূরে সর্পিলাকার সিধনি জলপ্রপাত, ৬১ কিলোমিটার দূরে ছোটনাগপুর মালভূমির বুঢ়া নামক এক পাহাড়ি নদীর ৪৬৮ ফুট উঁচু থেকে বিস্ময়কর পানির প্রবাহ নামছে লোধ জলপ্রপাতে।
এক রাত মহুয়াডারে কাটিয়ে দেখে নেয়া যায় সবুজ লাবণ্যময় পাহাড়ে ঝাড়খণ্ডের উচ্চতম লোধ, সিধনি ও সুগা বাঁধ। স্থানীয় ভাষায় সুখা তথা সুগ্গা অর্থ টিয়া পাখি। টিয়ায় ভরা পাহাড়ে নামছে সুগা ফল্ আর মিশেছে কোয়েল নদীতে। নেতারহাট ঘুরে এখান থেকে যেতে পারেন ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি ভ্রমণে। নেতারহাট থেকে প্রায় ১৩০কিমি পথ যেতে হবে রাঁচি যেতে চাইলে। কম বেশি চার ঘণ্টা লাগতে পারে এই যাত্রায়।
আরও পড়ুন : আথিরাপল্লি : ভারতবর্ষের নায়াগ্রা ফলস্ নামে খ্যাত জলপ্রপাত

আরও পড়ুন : তুরতুক : ঘুরে আসুন ভারতের সর্বশেষ গ্রাম থেকে
যা মনে রাখা উচিত
- নেতারহাট পাহাড়ের ওপরে অফ বিট লোকেশন বিধায় ফোনের ভাল নেটওয়ার্ক পাওয়া যায় না।
- সন্ধ্যা ৭টার দিকেই সাধারণত পাহাড়ি এলাকায় রাত নেমে আসে তাই ঘোরাফেরা কিংবা অন্য কাজ এর আগেই শেষ করা উচিত।
- নেতারহাটের জলপ্রপাতগুলোতে যাবার সময় স্থানীয় এবং অভিজ্ঞ গাড়ি চালক না নিয়ে গেলে হারিয়ে যাবার সম্ভাবনা থাকতে পারে। গাড়ি বুকিং এর জন্য যোগাযোগ করতে পারেন-
ছোট গাড়ি- সুনীল (+91-9798171704) বড় গাড়ি- ধনেশ্বর (+91-7323080858)
বি:দ্র: যেকোনো জায়গায় গেলে সেখানকার পরিবেশ দূষিত হয় এমন কাজ থেকে বিরত থাকা এবং স্থানীয়দের প্রতি সদয় হওয়া আমাদের দায়িত্ব।জোহরা মহসীন এস এম
তথ্যসূত্র: ১। bn.vikaspedia.in ২। adarbepari.com ৩। www.anandabazar.com