ফাউগান ইকো রিসোর্ট, গাজীপুর
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : কর্মব্যস্ত সময় থেকে বের হয়ে সবুজের মাঝে এটাই হতে পারে আদর্শস্থান
ফাউগান ইকো রিসোর্ট, গাজীপুর। ছবি : ভ্রমণ বন্ধু
গাজীপুরের রাজেন্দ্রপুরে সেনানিবাস এলাকা থেকে ৪ কিলোমিটার দূরে এই ফাউগান ইকো রিসোর্টের অবস্থান। এক নিরিবিলি পরিবেশ, কর্মব্যস্ত সময়ের ফাঁকে সেখানে ঘুরে দেখতে খারাপ লাগবে না। মানব মনের এক সহজাত প্রবৃত্তি হলো, মানুষ সবুজের কাছাকাছি গেলে প্রশান্তি ফিরে পায়। কোলাহল মুক্ত পরিবেশ, মুক্ত বাতাস, পাখির কলতান, জলের তরঙ্গ সহজেই কাছে টানে মানুষকে।
আর গাজীপুরে গড়ে উঠা রিসোর্ট গুলোর মধ্যে এই ফাউগান রিসোর্ট একটি। এইখানে আসলে পাবেন প্রকৃতির ছোঁয়া, শান্ত পরিবেশ। তাই পরিবার পরিজন, বন্ধুদের নিয়ে শহরের কাছেই ঘুরে আসতে পারেন এই রিসোর্ট থেকে। ঢাকা থেকে মাত্র ২ ঘন্টার দুরত্ব, তাই চাইলে এক দিনেও ঘুরে আসা যাবে রিসোর্ট থেকে।
রিসোর্ট সম্পর্কিত কিছু তথ্য : অন্যান্য রিসোর্ট গুলোর মতো এই রিসোর্টেও আছে অতিথিদের জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। এক নজরে দেখে নেই তাহলে কি থাকছে এই রিসোর্টে।

তাবু ক্যাম্পেইন : ফাউগান ইকো রিসোর্টে আছে তাবুতে থাকার ব্যবস্থা। যারা তাবুতে থেকে রিসোর্টের আনন্দ নিতে চান তাদের জন্য করা হয় এই তাবু ক্যাম্পেইনের ব্যবস্থা। প্রতিটি তাবুতে একজন করে থাকতে পারবেন, আর উপভোগ করতে পারবেন প্রকৃতিকে নিজের মতো করে।
ফাউগান ইকো রিসোর্টে তাবুতে থাকার সুন্দর ব্যবস্থা। ছবি : ভ্রমণ বন্ধু
- ভাড়া জনপ্রতি ২,৫০০ টাকা।
- রুম, বোটিং, ফিশিং, খাবার, সুইমিংপুল, ওয়াইফাই সহ সকল সুবিধাই থাকছে এর অন্তর্ভুক্ত।
কর্পোরেট পিকনিক :
- জনপ্রতি ১,৫০০ টাকা।
- ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকালের নাস্তা।
- বিশ্রামের জন্য রুমের ব্যবস্থা।
- সাথে থাকছে রিসোর্টের আনুষাঙ্গিক সকল সুযোগ-সুবিধা।
- অন্তত ৩০ জন লোক হতে হবে।
- জনপ্রতি ১,৩০০ টাকা।
- প্যাকেজে রিসোর্টের সকল প্রকার সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।
যোগাযোগ : ফাউগান ইকো রিসোর্ট রাজেন্দ্রপুর, গাজীপুর
মোবাইল : +৮৮০১৭৭৮-৪৭৪৭৯৩ +৮৮০১৭৩৭-৩০৮৭১৫
ই-মেইল : fawganecoresort@gmail.com
ওয়েবসাইট : http://www.fawganecoresort.com/?fbclid=IwAR3LIr1yTI_9_aGcxr3a-1UrVyBHJ4-6Wuvs7VzKLvxXQo7pfc_QzgVVKAs
ফেসবুক পেইজ : https://www.facebook.com/pages/category/Tour-Agency/Fawgan-Resort-Picnic-Spot-789775304562970/ মেসেঞ্জার : https://m.me/789775304562970?fbclid=IwAR12B3eUm3kUCb5M-2USEiMpKXcp36jXB5t52Y_sUzETLQkMi9VmMJ8eMfw
তথ্যসূত্র : https://www.vromonbondhu.com/listing/fawgan-eco-resort-gazipur/ http://www.findglocal.com/BD/Gazipura/191880325018813/Fawgan-Eco-Resort