দেশীয় ইতিহাস-ঐতিহ্যকে ধারন করে চলা বিবিয়ানা ফ্যাশন হাউজ
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : নজরকাড়া ডিজইনের পোশাক দিয়ে চমক ছড়াচ্ছে হাউজটি
দেশীয় ধাঁচে তৈরি বিবিয়ানার পোশাকসমূহ। ছবি : বিবিয়ানা
স্বাধীনতার পরপরই দেশীয় ফ্যাশান হাউজগুলো যাত্রা শুরু করতে থাকে। সময়ের সাথে সাথে এই ফ্যাশান হাউজগুলোর দেশীয় পোশাকের কদর বেড়ে চলেছে। শিশু থেকে শুরু করে প্রবীণরাও এখন পোশাক বাছাইয়ের ক্ষেত্রে দেশীয় ফ্যাশান হাউজগুলোর দিকে ঝুঁকছে।
এ সময়ের তরুন প্রজন্ম পোশাক বাছাই করার ক্ষেত্রে দেশের ঐতিহ্য, বিভিন্ন উৎসব বা উপলক্ষকে গুরুত্ব দিয়ে আসছে। তাদের চাহিদার কথা মাথায় রেখে দেশের ফ্যাশান হাউজগুলো পণ্যের ডিজাইনে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে যাচ্ছে। বর্তমান সময়ের জনপ্রিয় ফ্যাশান হাউজগুলোর মধ্যে বিবিয়ানা ফ্যাশান হাউজ অন্যতম।
ছবি : সংগৃহীত
স্থানীয় সংস্কৃতি ও কৃষ্টিকে পোশাকের মাধ্যমে তুলে ধরার প্রয়াস থেকে বিবিয়ানা ফ্যাশান হাউজের যাত্রা শুরু হয়। ফ্যাশান ডিজাইনার লিপি খন্দকারের হাত ধরে প্রতিষ্ঠিত এই ফ্যাশান হাউজ আজ বাংলাদেশের প্রধান ফ্যাশান ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। লিপি খন্দকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট থেকে পড়েছিলেন। দেশি পোশাককে জনপ্রিয় করার লক্ষ্যে তিনি ২০০১ সালের নভেম্বর মাসে বিবিয়ানা ফ্যাশান হাউজ প্রতিষ্ঠা করেন।
ধানমণ্ডির ৫ নম্বরে বিবিয়ানার প্রথম আউটলেট চালু হয়। বর্তমানে সারাদেশে বিবিয়ানা ৯টি আউটলেটে বিস্তৃত। এর মধ্যে ৭টি আউটলেট ঢাকায় এবং ঢাকার বাইরে সিলেট ও নারায়ণগঞ্জে এদের শোরুম রয়েছে। বিবিয়ানার বুনন প্রক্রিয়া বেশ আলাদা। বিবিয়ানার নকশা প্রক্রিয়াটা সাধারণত তাঁতিদের হাত দিয়ে শুরু হয়। তাঁতিরা কোনও কালেকশন চালু করার প্রায় ৬-৮ মাস আগে থেকে কাপড়ের রঙ অনুযায়ী কাপড় বুনন শুরু করে।
কাপড় বোনা শেষ হলে বিভিন্ন ডিজাইনে পোশাক ও অলঙ্কারাদি তৈরি করা হয়।
দেশজ কাপড় মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়। বিবিয়ানা কাপড়ের গুনাগুনের পাশাপাশি কাপড়ের কাঁচামাল ও ডিজাইন এর দিকে সমান গুরুত্ব দিয়ে থাকে। এছাড়া কারিগরদের ন্যায্যমূল্য দেয়ার ক্ষেত্রে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে প্রায় ১০ হাজার জন কারুশিল্পী কাজ করছেন বিবিয়ানার পণ্য উৎপাদনে। এদের ৯৫ শতাংশই নারী।
ছবি : বিবিয়ানা
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিবিয়ানার ডিজাইনকৃত পোশাক ও অলঙ্কারে গুরুত্বের সাথে উঠে এসেছে। বিবিয়ানার পোশাকগুলো হলুদ, কমলা, লাল, বেগুনি, সবুজ, নীল বিভিন্ন উজ্জ্বল রঙ দিয়ে সাজানো হয়েছে। রুচিশীল ও ঐতিহ্যবাহীতার পাশাপাশি আরামের বিষয়টি তাদের কাছে গুরুত্ব বহন করে আসছে।
বিবিয়ানা তাদের সকল কালেকশনে ঐতিহ্যবাহী, মার্জিত ও শালীনতার ছাপ রাখে। বিভিন্ন উৎসবে ভিন্ন ভিন্ন ডিজাইনের কালেকশন নিয়ে হাজির হয় বিবিয়ানার সব আউটলেট। পোশাকের মত এদের সকল শোরুম বর্ণিল ঝলমলে রঙে সাজানো হয়েছে।
বিবিয়ানার পণ্যসমূহ : বিবিয়ানার তৈরি পোশাকের মধ্যে শুরুতেই চলে আসে তাদের সালোয়ার-কামিজের নাম। দেশীয় সংস্কৃতির সাথে আধুনিকতার মিশ্রণ ঘটিয়ে তৈরি সালোয়ার-কামিজে অত্যন্ত নিখুঁতভাবে কাজগুলো ফুটিয়ে তোলা হয়। বেশিরভাগই সুতি কাপড়ের ওপর এমব্রয়ডারি ও আপ্লিকের কাজ করা।
পাশাপাশি তাদের সুতির উপর ব্লক প্রিন্টে কাজ করা কামিজ ও সমানভাবে জনপ্রিয়। কামিজগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন তা কোনও অনুষ্ঠান বা খুব সাধারণভাবেও পরা যায়। ১,৫০০ টাকা থেকে শুরু করে ৩,৫০০ টাকা পর্যন্ত মূল্য নির্ধারণ করা আছে সালোয়ার-কামিজের সেটগুলোতে।
এছাড়া ১,২০০-১,৩০০ টাকার মধ্যে কিছু আনস্টিচ থ্রিপিস পাওয়া যায়। বিবিয়ানার শাড়ির কালেকশন বেশ উন্নত। অফিস বা যেকোনো অনুষ্ঠানে পরিধানের জন্য বিভিন্ন ধরনের আকর্ষণীয় রঙের শাড়ি পাওয়া যায় এখানে। সুতি শাড়ির ওপর ব্লক প্রিন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ নিখুঁত সব নকশা ও ডিজাইন। আপ্লিকের কাজ করা হাফ-সিল্ক শাড়িগুলোও যে কাউকে মুগ্ধ করে তুলবে। শাড়িগুলোর মূল্য ৮৫০ টাকা থেকে শুরু।
বিবিয়ানা ফ্যাশান হাউজ তরুন প্রজন্মের মেয়েদের কথা মাথায় রেখে বিভিন্ন আকার ও ডিজাইনের কুর্তির কালেকশন তৈরি করেছে। কুর্তিগুলো একই সাথে ফ্যাশানেবল ও আরামদায়ক। দাম ৫০০ থেকে ১,৫০০ টাকার মধ্যে। এছাড়া কুর্তির সাথে আকর্ষণীয় ডিজাইন ও রঙের ওড়না, পাজামা চাইলে বাছাই করে নিতে পারেন এখান থেকে। সাজসজ্জাকে পরিপূর্ণতা দিতে পারে বিবিয়ানার নকশা করা বিভিন্ন গহনা।
পোশাকের সাথে মিলিয়ে রুচিশীল গহনার বেশ বড় একটি কালেকশন আছে এখানে। সাধ্যের মধ্যেই কানের দুল, গলার মালা, হাতের চুড়ি পাওয়া যাবে এই ফ্যাশান হাউজগুলোতে। গহনাগুলো মূলত দেশীয় উপকরণ যেমন সুতা, মাটি দিয়ে তৈরি করা হয়।
দেশীয় ধাঁচের কাপড়কেই বিবিয়ানা প্রাধান্য দিয়ে থাকে। ছবি : দা ডেইলি স্টার
ছেলেদের জন্য বিবিয়ানার কালেকশনে রয়েছে ঐতিহ্যবাহী ব্লক প্রিন্টের শার্ট, পাঞ্জাবি। এখানকার ব্লক প্রিন্ট, স্ক্রীন প্রিন্ট, অ্যাপ্লিক ও এমব্রয়ডারির কাজ করা পাঞ্জাবি সকলের কাছে জনপ্রিয়। শার্ট ও পাঞ্জাবিগুলো ২,০০০ টাকার মধ্যে পাওয়া যায়। এছাড়া এখানে বাচ্চাদের জন্য ফ্রক, কুর্তি, শার্ট, পাঞ্জাবির ভালো কালেকশন পাওয়া যায় সবসময়।
বিবিয়ানা ফ্যাশান হাউজ প্রতিবছরই বাংলাদেশের জাতীয় উৎসব ও দিবসগুলোতে নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হয়। উৎসব ও দিবসের সাথে মিল রেখে তারা পোশাক ও গহনা ডিজাইন করে থাকে। রঙ ও কাপড় বাছাইয়ের ক্ষেত্রে তারা সর্বদাই বৈচিত্র্যতার পরিচয় দিয়ে আসছে। সাধ্যের মধ্যে উন্নতমানের ও রুচিশীল পোশাক দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
আউটলেটসমূহ :
- Dhanmondi, Road-5, House-6, Dhanmondi.Dhaka-1205. Tell : 8616251
- Sukrabad, House : 1/A, Road : 13 (old), Sukrabad, Dhaka
- Banani, House-26 [ 2nd floor], Road no.-11, Block-F, Banani, Dhaka. Tell : 9871606
- Bashundhara Shopping Mall , Deshidosh, level-7 Block-A. Tell : 8130549
- Aziz super Market, 2nd floor, Shop no.31, Shahbag, Dhaka. Bangladesh Tell : 9614269
- Afmi plaza [Deshidosh], 1/A Biojid Bostami Road [5th floor], Chittagong. Bangladesh