ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে নিরাপত্তার নতুন যেসব নিয়ম
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ভারতীয় ভিসা
নিরাপত্তাজনিত কারণেই মূলত এই সিদ্ধান্ত। এর আগে থেকেই ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। শুধু একটি প্লাস্টিক ব্যাগে আবেদন সংক্রান্ত কাগজপত্র বহনের অনুমতি দেয়া হবে। নিরাপত্তা-কর্মীর বিবেচনার ওপর ভিত্তি করে অন্যান্য যেকোনো সন্দেহজনক উপাদানও নিষিদ্ধ হতে পারে। ভিসার আবেদন প্রক্রিয়া চলাকালীন যেকোনো সময় নিরাপত্তা-কর্মীরা আবেদনকারীর ব্যাগ তল্লাশি করতে পারবে।
ভারতীয় ভিসা
নিরাপত্তাজনিত কারণে, ভিসা আবেদনকারীর সঙ্গে কোনও আগ্রহী ব্যক্তি (যেমন : বন্ধু-বান্ধবী, আত্মীয়-স্বজন বা ব্যবসায়িকভাবে পরিচিত কাউকে) আনার অনুমতি নেই। তবে, ভিসা আবেদন কেন্দ্রে শ্রবণ-প্রতিবন্ধীর সঙ্গে দোভাষীরা প্রবেশের অনুমতি পাবে। শারীরিক প্রতিবন্ধীদের সাথে অনুষঙ্গী হিসেবে কেন্দ্রের কর্মীরা সব সহযোগিতা করবে। ওই পোস্টে আরও বলা হয়েছে যে, ভিসা আবেদন কেন্দ্রে উপরোক্ত নিষিদ্ধ উপাদানসমূহ জমা রাখার জন্য কোনও সুবিধা নেই। কেন্দ্রে প্রবেশের আগেই আবেদনকারীদের উপাদানগুলোর বিকল্প ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়েছে।ইফতেখার ইসলাম এস এম
আরো পড়ুন ঃ বাংলাদেশি পর্যটকদের জন্য ফি বাড়াচ্ছে ভুটান
ফেসবুক পেইজঃ ট্রাভেল বাংলাদেশ
