ভ্রমণচক্রের সাথে সীতাকুন্ডের ঝর্ণায় একদিন : ৬-৭ই আগস্ট
ভ্রমণচক্র ট্রাভেল গ্রুপ থেকে নানা ধরনের অ্যাডভেঞ্চার ট্যুর থাকে বছরব্যাপি। করোনার কারণে বন্ধ থাকলেও ঝর্ণা দেখার মাধ্যমেই শুরু হচ্ছে ট্যুরের আয়োজন।
ভ্রমণ শুরুঃ ০৬/০৮/২০২০ (বৃহস্পতিবার) রাত ১১.০০-১২.০০ সায়েদাবাদ থেকে ভ্রমণ শেষঃ ০৭/০৮/২০২০ (শুক্রবার) রাত ১০.৩০ টার মধ্যে ঢাকা ইভেন্ট ফিঃ ১৮৫০ টাকা নোটঃ রিজার্ভ হাইস গাড়িতে করে ট্যুরটি সম্পন্ন করা হবেভ্রমণচক্রের পক্ষ থেকে বিস্তারিতঃ করোনোর কারণে অনেক দিন ঘরে থাকতে থাকতে সবারই মানসিক অবস্থা তলানীতে পৌঁছে গেছে। এই অবস্থায় ঘর থেকে বের হয়ে প্রকৃতির সান্নিধ্য পাওয়া সবার জন্যেই খুবই জরুরী হয়ে পড়েছে। আর যেহেতু এখন ঝর্ণাগুলো তার পূর্ণরূপ ফিরে পেয়েছে, তাই নিজের বন্দীদশা থেকে মুক্তি পেতে এই মূহূর্তে ঝর্ণার চাইতে উপযুক্ত আর কিছু নেই। তাই আমাদের এবারের গন্তব্য কমলদহ ঝর্ণা, সহস্রধারা-২ ঝর্ণা। হাতে সময় থাকলে বোনাস হিসেবে খৈয়াছড়াও ঘুরে আসবো। যেহেতু করোনা এখনো আমাদের দেশে চলমান, তাই পাবলিক ট্রান্সপোর্ট না নিয়ে আমরা রিজার্ভ হাইসে করে ট্যুরটি সম্পন্ন করবো।
ভ্রমণ চক্রের পরবর্তী ইভেন্ট : ভ্রমণচক্রের সাথে এক টুকরো প্রশান্তির খোঁজে টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ : ১৩-১৬ই আগস্ট
কি কি দেখবো : কমলদহ ঝর্ণা সহস্রধারা-২ ঝর্ণা সহস্রধারা লেক খৈয়াছড়া ঝর্ণা (যদি সময় থাকে)
যা যা অন্তর্ভুক্ত থাকবে :
পুরো ট্রিপের শুরু থেকে শেষ পর্যন্ত রিজার্ভ হাইস সকালের খাবার ও দুপুরের খাবার বিকেলে হালকা নাস্তা গাইড খরচ নৌকা ভাড়া (যদি প্রয়োজন হয়) গ্রুপ ফটোগ্রাফি সার্জিক্যাল মাস্কযা যা অন্তর্ভুক্ত না :
আসা-যাওয়ার যাত্রা বিরতির খাবার ফেরার সময় রাতের খাবার। ঔষধ। ব্যক্তিগত কেনাকাটার খরচ।ভ্রমণকাল ও সময়সূচী :
০৬/০৮/২০২০ (বৃহস্পতিবার) : রাত ১১.০০-১২.০০ এর দিকে সায়েদাবাদ থেকে রিজার্ভ হাইসে করে মিরেরসরাইয়ের উদ্দেশ্যে রওনা দিবো ০৭/০৮/২০২০ (শুক্রবার) : সকালে বড় দারোগার হাট নেমে ফ্রেশ হয়ে আগে সকালের নাস্তা সেরে নিবো। তারপর হাইসেই ব্যাগপত্র রেখে গাইড নিয়ে ঢুকে যাবো ট্রেইলে। ঝিরির পানিতে দাপাদাপি, হইহুল্লোড় করতে করতে আমরা ঝর্ণায় ভিজবো। পুরো ট্রেইলটি কাভার করতে আনুমানিক ৩ ঘন্টার মত সময় লাগবে। তারপর পুনরায় ট্রেইল থেকে ফিরে ফ্রেশ হয়ে হাইসে করে আবার রওনা হবো ছোট দারোগার হাট। ছোট দারোগার হাটে পৌছে আমরা চলে যাবো সহস্রধারা লেকে।লেকে যদি পানি থাকে তাহলে নৌকায় করে অন্যথায় ৫ মিনিট পায়ে হেটেই আমরা সহস্রধারা-২ ঝর্ণায় পৌঁছে যাবো। সহস্রধারা ঝর্ণায় ইচ্ছা মতো ভিজে পুনরায় ফিরে আসবো। এই ঘুরাঘুরির মধ্যেই উপযুক্ত সময়ে আমরা দুপুরের লাঞ্চ সেরে নিবো। সহস্রধারা-২ শেষ করার পরেও যদি হাতে পর্যাপ্ত সময় থাকে, তাহলে আমরা চলে যাবো খৈয়াছড়া ঝর্ণায়। পুরো ঝর্ণাটি কাভার করতে না পারলেও সবচেয়ে বড় এবং প্রথম স্টেপটা আমরা কাভার করতে পারবো আশা করি। অতঃপর সন্ধ্যায় সবাই ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে সন্ধ্যা নাগাদ ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। সবকিছু ঠিক থাকলে রাত (+/-)১০.৩০ টার মধ্যে ঢাকা এসে পৌঁছে যাবো ইনশাল্লাহ।
বুকিং সিস্টেম :
পুরোপুরি কনফার্ম থাকলে ১০০০+২০=১০২০/- টাকা (অফেরত যোগ্য) বিকাশ/রকেট/নগদ পেমেন্টের মাধ্যমে প্রদান করে আসন কনফার্ম করতে হবে। অথবা এডমিনের সাথে দেখা করে নির্দিষ্ট তারিখের মধ্যে টাকা দিতে পারবেন। সেক্ষেত্রে শুধুমাত্র ১০০০ টাকা দিলেই হবে। কনফার্মের শেষ তারিখ: ৪ঠা আগস্ট, ২০২০ (আসন খালী থাকা সাপেক্ষে)।বিকাশ নাম্বার 0 1 8 8 8 0 0 1 2 8 0 (personal) নগদ পেমেন্ট নাম্বার 0 1 8 8 8 0 0 1 2 8 0 (personal) রকেট নাম্বার 0 1 8 8 8 0 0 1 2 8 0-4 (personal) ব্যাংক একাউন্ট Account Name : Md. Mizanur Rahman Account No. 202.105.0005766 Bank Name : Dutch Bangla Bank Ltd. Branch : Ashkona Branch বাকী টাকা ০৬/০৮/২০২০ তারিখে (যাত্রার দিন) পরিশোধ করতে হবে। টাকা পাঠিয়ে নিচের বিষয়গুলো উল্লেখ করে এই নাম্বারে (মোঃ মিজানুর রহমান - 01888001280) এস এম এস করতে হবে। এসএমএসে যা উল্লেখ করতে হবে: ইভেন্টের নাম, আপনার নাম, ফোন নং, টাকার পরিমান, যে নাম্বার থেকে পাঠিয়েছেন।
যেকোন তথ্য জানতে যোগাযোগ করুন :
মিজানুর রহমান : 01888 001 280, 01780 200 388করোনা কালীন বিশেষ নির্দেশনা :
*ট্যুরে রওনা দেয়ার আগে অবশ্যই নিজ দায়িত্বে শরীরের তাপমাত্রা মেপে তারপর রওনা দিতে হবে। *লোকালয়ে হাটা-চলার সময় অবশ্যই মাস্ক পড়তে হবে। *নিজের সাথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। *ভ্রমণ স্থানের লোকাল লোকজনের সাথে কোন ধরনের কথাবার্তা বলা যাবে না। *লোকালয়ে হাঁটাচলার সময় মোটেও উচ্চস্বরে হৈ হুল্লোড় করা যাবে না। *অংশগ্রহণকালীন যা মেনে চলতে হবে : *নির্দিষ্ট সময়ে ইভেন্ট ফি পরিশোধ করতে হবে। *ইভেন্টে কোন ধরনের মাদকদ্রব্য সেবন/বহন করা যাবে না। *ধূমপান করে না এমন কারো সামনে ধূমপান করা যাবে না।*ভ্রমণ চলাকালিন যেকোন সমস্যা/দুর্ঘটনা মেনে নেওয়ার মন মানসিকতা নিয়েই অংশগ্রহন করবেন। *যেকোন সমস্যা অংশগ্রহনকারী সকলে মিলে সমাধানের চেষ্টা করবেন। *সকল নিয়ম কানুন অবশ্যই মেনে চলার দৃষ্টিভঙ্গি নিয়েই অংশগ্রহন করত হবে। *অতিরিক্ত দু:সাহসিকতা দেখানো যাবেনা। *দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে। *দলের কাউকে কষ্ট দিয়ে কোন কথা বলা বা কাজ করা যাবে না। *সম্পূর্ণ ইভেন্ট বিবরণী ও বিস্তারিত পড়ে অংশগ্রহন করতে হবে। *সবচেয়ে বড় কথা, অবশ্যই একটি ভ্রমণপিপাসু মন নিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করতে হবে। সুত্রঃ মিজানুর রহমান
Disclaimer: This article is written on the tour offers of 'ভ্রমণচক্র' Travel Group. Travel Bangladesh is neither related nor responsible for any offer or activity of this travel group.
Click Here To See More