রঙ বাংলাদেশ : রুচিশীল ও সৃজনশীল পোশাকের আনাচে-কানাচে রঙের মেলা
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : নারায়ণগঞ্জ থেকে সমগ্র বাংলাদেশ ছড়িয়ে আছে 'রঙ'
তরুণদের অন্যতম পছন্দ রঙ। ছবি : প্রথম আলো
রঙ কে না ভালোবাসে! বিভিন্ন রঙে নিজেকে কে না সাজাতে চায়! আর সেই রঙ যদি হয় পছন্দের পোশাকে, তাহলে যেন ষোল কলা পূর্ণ হয়! বাংলাদেশের মানুষের মনে ফ্যাশন ব্র্যান্ড 'রঙ'-এর ছোঁয়া লাগার শুরুটা হয়েছিল অনেক বছর আগে। চারজন তরুণের স্বপ্নের বাস্তব রূপের প্রথম সূচনা হয়েছিল ১৯৯৪ সালে।
চার বন্ধুর উদ্যোগে গড়ে ওঠে 'চারু রঙ'। পরে 'চারু রঙ' শুধুমাত্র 'রঙ' নামে পরিচিত হয়ে রঙ লাগাতে শুরু করে এদেশের মানুষের মনের কোণে। গুটি গুটি পায়ে এগিয়ে রঙের প্রথম শো-রুম খোলা হয় নারায়ণগঞ্জে। সেসময় নারায়ণগঞ্জ আর 'রঙ' ছিল যেন একে অন্যের পরিপূরক। একে একে রঙের লেশ ছড়িয়ে পড়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।
কিন্তু ততদিনে রঙের সুর কেটে গেছে অনেকটাই। দুইজন বন্ধু বিদেশে চলে যাওয়ার পর যে দুজন নাবিক এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রঙকে, তারা হলেন সৌমিক দাস এবং বিপ্লব সাহা। রঙের ছায়া থেকে তারা দুইজন আলাদা হন নি ঠিকই কিন্তু চার বন্ধুর একসাথে চলার যে পথের শুরু করেছিল 'রঙ' তাতে কিছুটা বিচ্ছেদ ঘটে।
দু-ভাগে ছড়িয়ে পড়েছে 'রঙ'। একটি 'রঙ বাংলাদেশ' এবং অপরটি 'বিশ্বরঙ'। 'রঙ বাংলাদেশ' গড়ে উঠেছে সৌমিক দাসের হাত ধরে এবং 'বিশ্বরঙ' গড়ে তোলেন বিপ্লব সাহা।
ছবি : প্রথম আলো
রঙ বাংলাদেশের মূল ব্র্যান্ডের পাশাপাশি রয়েছে আরও কয়েকটি শাখা ব্র্যান্ড। যেমন : বয়োজ্যেষ্ঠদের কথা বিবেচনা করে রয়েছে শ্রদ্ধাঞ্জলি, বাচ্চাদের পোশাককে প্রাধান্য দিয়ে রয়েছে রঙ জুনিয়র। তরুণদের ফ্যাশনের কথা ভেবে রয়েছে আরেকটি শাখা ব্র্যান্ড-ওয়েস্ট রঙ।
এছাড়া রয়েছে দেশের পণ্যকে বিদেশের সামনে তুলে ধরার প্রয়াসে রয়েছে শাখা ব্র্যান্ড-আমার বাংলাদেশ।
বাংলাদেশের ফ্যাশন ব্র্যান্ডের নাম বললে এখানে অবধারিতভাবে আসবে 'রঙ বাংলাদেশ'-এর নাম। আজ থেকে ২৫ বছর আগে শুরু হওয়া রঙ ২০১৫ সালে রঙ বাংলাদেশে পরিণত হলেও ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের অজস্র ভালোবাসায় আজও সিক্ত।
বিজয় দিবসের চমৎকার ড্রেস কালেকশন। ছবি : প্রথম আলো
একসময় রঙে থাকতো শুধু শাড়ির আনাগোনা, পাশাপাশি কিছু সিরামিক পণ্য। কিন্তু বর্তমানে রঙে শাড়ির পাশাপাশি রয়েছে মেয়েদের জন্য সালোয়ার কামিজ, স্কার্ট, টপস, পালাজ্জো ইত্যাদি। ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, কুর্তা, কোটি ইত্যাদি। বাচ্চাদের জন্য রয়েছে পাঞ্জাবি, টি-শার্ট, শাড়ি, ফ্রক, পালাজ্জো ইত্যাদি। এছাড়া রয়েছে গহনা, মগ, বাচ্চাদের খেলনা ইত্যাদি।
রঙ বাংলাদেশের শাখাগুলো হল :
১। ওয়ারী ১৯, লারমিনি স্ট্রীট, ওয়ারী (মিনা বাজারের পাশে)। মোবাইল নং- ০১৭৩০০৬৮০৭৬২। নারায়ণগঞ্জ প্যারাডাইস ক্যাসেল, বালুর মাঠ, চাষাড়া, নারায়ণগঞ্জ। মোবাইল নং- ০১৭৩০০৬৮০৮৩ ৩। কুষ্টিয়া সাফিরন টাওয়ার, ২য় তলা, ২৩ নং চাঁদ মোহাম্মদ সড়ক (ছয় রাস্তার মোড়), কুষ্টিয়া, থানাপাড়া। মোবাইল নং- ০১৭৯৯৯৯৮৮৩৭ ৪। ঈশ্বরদী জাকের সুপার মার্কেট, ২য় তলা, দোকান নং- ২২০,২২১, ঈশ্বরদীবাজার, পাবনা, ঈশ্বরদী। মোবাইল নং- ০১৭৯৯৯৯৮৮৩৬ ৫। শেরপুর আয়েশা-সাদিক শপিং কমপ্লেক্স মুন্সিবাজার, টাউনহল মোড়, শেরপুর। মোবাইল নং- ০১৯১২১৪৪২১৪ ৬। নারায়ণগঞ্জ আল জয়নাল ট্রেড সেন্টার (৩য় তলা)চাষাড়া, ঢাকা, নারায়ণগঞ্জ। মোবাইল নং- ০১৭৩০০৬৮০৫৮ ৭। টাঙ্গাইল হাউজ-০৫, আকুড়টাকুড় পাড়া, আহেদ ঢাকা ক্লিনিক, জেলা সদর রোড, টাঙ্গাইল। মোবাইল নং- ০১৭৩০০৬৮০৩৮ ৮। কিশোরগঞ্জ মাহফুজা প্লাজা, নিচতলা, ৮৫২, ঈসা খাঁ রোড, কিশোরগঞ্জ, রথখোলা। মোবাইল নং- ০১৯১৬৪৭৭৬১৫ ৯। খুলনা বি/৬, মজিদ সরণি ( দ্য সিটি ইন হোটেলের পাশে), খুলনা, সোনাডাঙ্গা। মোবাইল নং- ০১৭৩০০৬৮০৪৭ ১০। কুমিল্লা ১২২/৪, নজরুল এভিনিউ, (৩য় তলা), ফরিদা বিদ্যায়তনের বাইরে, ২ নং, কুমিল্লা,কান্দিরপাড়। মোবাইল নং- ০১৭৩০০৬৮০৪৬ ১১। দেশি দশ-বগুড়া মিল্লাত প্লাজা, রোমেনা আফাজ রোড, জলেশ্বরীতলা, বগুড়া। মোবাইল নং- ০১৭৩০০৬৮০৯৫ ১২। ময়মনসিংহ ২৯/সি, আর কে মিশন রোড (৩য় তলা), ময়মনসিংহ। মোবাইল নং- ০১৮৮১১২৩১১২৩ ১৩। ফেনী এফ রহমান এসি মার্কেট (২য় তলা), এস এস কে রোড, চট্টগ্রাম, ফেনী। মোবাইল নং- ০১৮৮১৩২৩৬৩০ ১৪। মোহাম্মদপুর দোকান নং-২২৩-২২৪, টোকিও স্কয়ার জাপান গার্ডেন সিটি, ঢাকা, মোহাম্মদপুর। মোবাইল নং- ০১৭৩০০৬৮০৬৯ ১৫। বেইলী রোড অ্যাসাইন কাশেম প্যারাডাইস, দোকান নং-৬, (৩য় তলা),১৪৩/২, ঢাকা, নিউ বেইলী রোড। মোবাইল নং- ০১৭৩০০৬৮০৭৯ ১৬। ব্রাহ্মণবাড়িয়া এলেম কোর্ট (নিচ তলা), ব্রাহ্মণবাড়িয়া, কোর্ট রোড। মোবাইল নং- ০১৭১১১০৫৭২৩ ১৭। দেশি দশ- সিলেট বীর বিক্রম ইয়ামিন কমপ্লেক্স, সিলেট, কুমারপাড়া। মোবাইল নং- ০১৭৩০০৬৮০৮৬ ১৮। চট্টগ্রাম আফমি প্লাজা (৫ম তলা), ১/এ, বায়েজীদ বোস্তামী রোড, চট্টগ্রাম, পাঁচলাইশ। মোবাইল নং- ০৩১২৫৫৬৮৬৪, ০১৭৩০০৬৮০৫০ ১৯। ডিআইটি শো-রুম নারায়ণগঞ্জ রঙ বাংলাদেশ ডিআইটি শো-রুম নারায়ণগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ। মোবাইল নং- ০১৭৩০০৬৮০৮৩ ২০। রঙ বাংলাদেশ যমুনা শো-রুম, বারিধারা যমুনা ফিউচার পার্ক, জি ডি ১০-১১ নিচ তলা, ক-২৪৪, প্রগতি সরণি কুড়িল বারিধারা ঢাকা। মোবাইল নং- ০১৭৩০০৬৮০৩৮ ২১। ধানমন্ডি সীমান্ত স্কয়ার,( ২য় তলা), রোড নং-২, ধানমন্ডি, ঢাকা। মোবাইল নং- ০১৭৩০০৬৮০৭৫ ২২। দেশি দশ-গুলশান হাশিম টাওয়ার ( ২য় তলা), ২০৫/১- এ তেজগাঁও গুলশান লিংক রোড, ঢাকা। মোবাইল নং- ০১৭৩০০৬৮০০৭ ২৩। দেশি দশ- বসুন্ধরা সিটি বসুন্ধরা সিটি শপিং মল, ব্লক-এ, লেভেল-৭, পান্থপথ, ঢাকা। মোবাইল নং- ০১৭৩০০৬৮০৮২ শো-রুমের পাশাপাশি রয়েছে অনলাইনে কেনাকাটার সুবিধা। অনলাইনে অর্ডারের তিনদিনের মধ্যেই হাতে পেয়ে যাবেন আপনার পছন্দের পণ্যটি।কেনা পণ্যে কোন সমস্যা থাকলে বদলানোর সুযোগও রয়েছে। পণ্য বদলানোর জন্য রঙের অনলাইন স্টোরে যোগাযোগ করতে হবে। তবে মূল্যছাড় রয়েছে এমন পোশাক বদলানো হয় না।
অনলাইন স্টোর : শৈল নিবাস হোসেন আহমেদ রোড ব্লক-২, পুলিশ লাইন নারায়ণগঞ্জ-১৪০০ মোবাইল নং- ০১৭৭৭৭৪৪৩৪৪, ০১৯৮৪৮৮৮৪৪৪ যেকোনো প্রয়োজনে রঙ বাংলাদেশের ওয়েবসাইটের মাধ্যমে কিংবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
ওয়েবসাইট : https://rang-bd.com/
ফেইসবুক পেইজ : https://www.facebook.com/rangbangladesh/
তথ্যসূত্র : https://rang-bd.com/