সারাদেশ থেকে নারায়ণগঞ্জ কীভাবে যাবেন?
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল দেশের বৃহত্তম নদীবন্দর ও গুরুত্বপূর্ণ ব্যবসা-বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ
ছবি : বাংলাপিডিয়া
ঢাকা বিভাগের একটি জেলা, প্রাচ্যের ডান্ডি হচ্ছে নারায়নগঞ্জ। জামদানী শাড়ির আতুরঘর এই নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ জেলার যা বিখ্যাত :
সোনারগাঁও, জিন্দাপার্ক, সাবদি, কাইকারটেক, লাঙ্গলবন্দ মহা তীর্থ, বন্দর শাহী মসজিদ, সোনাকান্দা দুর্গ, গোয়ালদি মসজিদ, সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ-এর সমাধী, কদম রসূল দরগাহ শরীফ পানাম নগর, চর আড়াইহাজার, হাজীগঞ্জ দুর্গ,বারদী লোকনাথ আশ্রম, বোস কেবিন, মুড়াপাড়া জমিদার বাড়ি।
চলুন জেনে নেই সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে নারায়নগঞ্জ যেতে পারবেন সে সম্পর্কে।
ঢাকা থেকে নারায়নগঞ্জ : স্থলপথ : গুলিস্তান থেকে আসিয়ান, বন্ধন, উৎসবসহ বেশ কিছু পরিবহন সংস্থার বাসে সরাসরি নারায়নগঞ্জ যেতে পারবেন। প্রায় ৫ মিনিট পর পর বাস নারায়নগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এছাড়াও ঢাকার কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ট্রেন পাবেন।
চট্টগ্রাম থেকে নারায়নগঞ্জ : আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এয়ারলাইন্স এই রুটে সার্ভিস দিয়ে থাকে। ঢাকায় এসে এরপর নারায়ণগঞ্জ যেতে পারবেন।
স্থলপথ : চট্টগ্রাম থেকে বাস বা ট্রেনে ঢাকায় এসে এরপর নারায়ণগঞ্জ যেতে হবে আপনাকে। চট্টগ্রাম থেকে সোহাগ, গ্রীনলাইন, হানিফসহ জনপ্রিয় বিভিন্ন পরিবহন সংস্থার এসি বা নন এসি বাস পাবেন। বাসের কাউন্টার ছাড়াও সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। চাইলে রেলপথেও চট্টগ্রাম থেকে ঢাকায় আসতে পারবেন। মহানগর প্রভাতী, চট্টগ্রাম এক্সপ্রেস, মহানগর গোধূলি, সুবর্ণ এক্সপ্রেস এবং তূর্ণা এক্সপ্রেস ইত্যাদি ট্রেন এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
বরিশাল থেকে নারায়ণগঞ্জ : আকাশপথ : বরিশাল বিমানবন্দর থেকে বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। ঢাকায়পৌঁছে এরপর আপনাকে নারায়ণগঞ্জ যেতে হবে।
জলপথ : বরিশাল লঞ্চঘাট থেকে সন্ধ্যা ৭ টা থেকে সাড়ে ৯ টার মাঝে অনেক লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও পটুয়াখালীর লঞ্চ গুলিতেও আপনি চাইলে ঢাকায় আসতে পারবেন। লঞ্চের খবরাখবর জানতে বরিশাল, পটুয়াখালী বা দক্ষিণাঞ্চলের লঞ্চের সুযোগ-সুবিধা, ভাড়া, সময়সূচী ক্লিক করুন। সহজ ও বিডিটিকিটস-এ আপনি অনলাইনে এসব লঞ্চের টিকিট কাটতে পারবেন। ঢাকায় পৌছে এরপর নারায়ণগঞ্জ যেতে হবে।
স্থলপথ : বরিশাল থেকে ঢাকায় এসে এরপর আপনাকে নারায়ণগঞ্জ যেতে পারবেন। বরিশাল শহর বা এর আশেপাশের অন্যান্য জেলা থেকে ঢাকায় বাসে আসতে পারেন। বরিশালের নতুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে আপনি ঢাকা গামী বাস পাবেন। গ্রীন লাইন, সাকুরা পরিবহনসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার এসি ও নন এসি বাস পাবেন। বাসের কাউন্টার ছাড়াও সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন।
রংপুর থেকে নারায়ণগঞ্জ : আকাশপথ : রংপুরে সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। রংপুর বিভাগের জেলা শহর গুলি থেকে আপনাকে এই বিমানবন্দরে আসতে হবে। এরপর সেখান থেকে ঢাকা থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা বিমানে করে ঢাকায় আসতে পারবেন। ঢাকায় এসে এরপর নারায়ণগঞ্জ যেতে হবে।
স্থলপথ : রংপুর থেকে বাস বা ট্রেনে আপনাকে ঢাকায় আসতে হবে। এরপর ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে হবে। নাবিল পরিবহনসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার এসি বা নন এসি বাস পাবেন রংপুর থেকে ঢাকায় আসার জন্য। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও দোলনচাঁপা ও রংপুর এক্সপ্রেস রংপুর ঢাকা রুটে রেল সার্ভিস দিয়ে থাকে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
রাজশাহী থেকে নারায়ণগঞ্জ : আকাশপথ : রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এই এয়ারলাইন্সগুলোর বিমানে ঢাকায় আসতে পারেন। ঢাকায় এসে এরপর নারায়ণগঞ্জ যেতে পারবেন।
স্থলপথ : রাজশাহী থেকে ঢাকায় আসতে হবে আপনাকে। এরপর ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে পারবেন। রাজশাহী বিভাগ থেকে হানিফ, দেশ ট্রাভেলসসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহনের বাস ঢাকার উদ্দেশ্যে যাতায়াত করে। এসব বাসে ঢাকায় পৌছাতে পারবেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও সিল্কসিটি, ধুমকেতু, পদ্মা ও বনলতা এক্সপ্রেস ট্রেনসমূহ এই রুটে নিয়মিত চলাচল করে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
খুলনা থেকে নারায়ণগঞ্জ :
আকাশপথ :
যেহেতু খুলনায় কোন বিমানবন্দর নেই, তাই বিমানে যেতে চাইলে আপনাকে যশোরে আসতে হবে। যশোর বিমানবন্দর থেকে বিমানে ঢাকা আসতে পারবেন। যশোর থেকে তিনটি এয়ারলাইন্স কোম্পানি তথা বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। ঢাকায় এসে এরপর আপনাকে নারায়ণগঞ্জ যেতে হবে।
স্থলপথ : খুলনা থেকে ঢাকায় এসে এরপর আপনাকে নারায়ণগঞ্জ যেতে হবে । খুলনা বিভাগের শহর গুলি থেকে হানিফ,বিভিন্ন পরিবহনের বাস যাতায়াত করে। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও রেলপথে খুলনা বিভাগের যশোর জেলা থেকে ঢাকায় আসতে পারেন। সীমান্ত, সুন্দরবন ও রুপসা এক্সপ্রেস এই রুটে যাতায়াত করে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
সিলেট থেকে নারায়ণগঞ্জ : আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। ঢাকায় এসে এরপর নারায়ণগঞ্জ যেতে হবে আপনাকে।
স্থলপথ : সিলেট থেকে ঢাকায় এসে এরপর নারায়ণগঞ্জ যেতে পারবেন। সিলেট থেকে ঢাকায় আসার জন্য গ্রীনলাইন,হানিফসহ জনপ্রিয় বিভিন্ন পরিবহন সংস্থার এসি বা নন এসি বাস পাবেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও সিলেট ঢাকা রুটে বেশ কিছু ট্রেন নিয়মিত যাতায়াত করে। রেল সেবা এপের মাধ্যমে এসব ট্রেনের টিকিট কাটতে পারবেন।
ময়মনসিংহ থেকে নারায়ণগঞ্জ :
স্থলপথ : এনা পরিবহন সহ বেশ কিছু পরিবহন সংস্থার বাসে ময়মনসিংহ থেকে ঢাকায় আসতে পারবেন। এছাড়াও ময়মনসিংহ থেকে ট্রেনে করে ঢাকায় আসতে পারেন। ঢাকায় এসে এরপর নারায়ণগঞ্জ যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে এসব ট্রেনের টিকিট কাটতে পারবেন।
মোঃ খালিদ বিন জামান এস এম