ফারস হোটেল এন্ড রিসোর্টস : ঢাকার অভ্যন্তরে চার তারকা হোটেল

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : রাজধানীর বানিজ্যিক এলাকায় একের ভিতর সব আভিজাত্য এখানে

ফারস হোটেল এন্ড রিসোর্ট, ঢাকা

ফারস হোটেল এন্ড রিসোর্ট, ঢাকা। ছবি : বুকিং ডট কম
ধরন : চার তারকা হোটেল

স্থান : আকরাম সেন্টার, ২১২ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা-১০০০, বাংলাদেশ

রাজধানী ঢাকা রিক্সার নগরী, মসজিদের শহর নামেও পরিচিত। বলা হয়ে থাকে এটি নাকি জাদুর শহর। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা এই শহরের ইতিহাস অনেক পুরনো। প্রাণের এই শহরের কর্মব্যস্ততা কাটে না কখনোই, এ শহর ঘুমায় না। প্রতিদিন হাজারো মানুষের ভিড়ে রাস্তার প্রতিটি অলি-গলি থাকে মুখরিত। আছে অনেক বৈচিত্র্যতা, সময়ে সময়ে গড়ে উঠেছে অনেক নতুন নতুন স্থাপনা সাথে অনেক হোটেল।

রাজধানী ঢাকার বিজয়নগরের সৈয়দ নজরুল ইসলাম সরণি এলাকায় অবস্থিত ফারস (FARS) হোটেল। ১৫ তলা বিশিষ্ট এই হোটেলটি ব্যবসায়িক কেন্দ্রস্থল মতিঝিল ও দিলকুশা-এর কাছেই। তাই ভ্রমণকারীদের কাছে সহজেই বেশ গ্রহণযোগ্যতা অর্জন করেছে এই হোটেল। পাশাপাশি হোটেলের নিয়ন আলোকসজ্জা আর গ্লাসের সাজসজ্জা নজর কাড়ে অতিথিদের। ফারস হোটেলে আছে ১১৪টি ওয়ার্ল্ড ক্লাস রুম, এর মধ্যে ১৮টি রুম হলো স্যুইট।

আছে সিসি টিভি, অগ্নি নির্বাপক যন্ত্র, ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা, সেফটি ডিপোসিট বক্স, স্মোক এলার্ম, রেস্টুরেন্ট, লিফট, ট্যুর ডেস্ক, হুইল চেয়ার প্রবেশযোগ্যতাসহ আরও অনেক সেবা ও সুযোগ-সুবিধা। রেস্টুরেন্টে আছে বাঙ্গালি, ইন্ডিয়ান, চাইনিজ, থাইসহ উপমহাদেশীয় বিভিন্ন ধরনের কুইজিন পরিবেশনের ব্যবস্থা।

হোটেল ফারস এর অন্যান্য সেবা সমূহ সুযোগ-সুবিধাগুলো এক নজরে :

  • সুইমিংপুল
  • ফ্রি ওয়াইফাই
  • ফ্রি পার্কিং
  • বার
  • স্পা এন্ড ওয়েলনেস সেন্টার
  • ফিটনেস সেন্টার/জিম
  • ম্যাসাজ চেয়ার
  • ফুট বাথ
  • স্টিম রুম
  • এয়ারপোর্ট শাটল
  • সান ট্যারেস
  • ফ্যাক্স, ফটোকপি
  • বিজনেস সেন্টার
  • মিটিং এর সুযোগ
  • মিনি মার্কেট
  • খবরের কাগজ/পত্রিকা
  • লকার
  • এটিএম/ক্যাশ মেশিন
  • কারেন্সি এক্সচেঞ্জ
  • লন্ড্রি সার্ভিস
  • ড্রাই ক্লিনিং
  • প্রতিদিন হাউসকিপিং
  • জুতো পালিশ
  • কফি হাউস, স্ন্যাকস বার
  • প্যাকড লাঞ্চ
  • গাড়ি ভাড়া নেয়ার ব্যবস্থা
এগুলো ছাড়াও হোটেলে ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতার ও সুরক্ষার ব্যবস্থাও আছে। তার জন্য যা যা ব্যবস্থা আছে :
  • ফাস্ট এইড কিট
  • হ্যান্ড স্যানিটাইজার
  • ফেস মাস্ক
বাংলার পাশাপাশি ব্যবহৃত ভাষা :
  • ইংরেজি
  • উর্দু
  • হিন্দি
  • আরবি
রুমের ধরণ রুমের সেবাসমূহের ধারণা :
  • ডিলাক্স কিং রুম
  • ডিলাক্স টুইন রুম
  • ফ্যামিলি স্যুইট
  • এক্সিকিউটিভ রুম
  • প্রিমিয়ার সিঙ্গেল
  • প্রিমিয়ার টুইন


ছবি : ফারসহোটেল
যেসকল সুবধা আছে রুমের অভ্যন্তরে :
  • ফ্ল্যাট স্ক্রিন টিভি, ক্যাবল চ্যানেল
  • রেফ্রিজারেটর
  • হেয়ার ড্রায়ার
  • স্লিপার
  • টয়লেটারিজ
  • ডাউন ব্ল্যাংকেট
  • শীতাতপ নিয়ন্ত্রিত সহ আরও অনেক সুযোগ সুবিধা
রুমের মূল্যমান অনলাইন বুকিং : https://farshotel.com.bd/ https://www.booking.com/hotel/bd/fars-amp-resorts.html https://www.tripadvisor.com/Hotel_Review-g293936-d3650692-Reviews-FARS_Hotel_Resorts-Dhaka_City_Dhaka_Division.html https://www.hotels.com/ho599975/fars-hotel-resorts-dhaka-bangladesh/ https://www.trivago.com/dhaka-83567/hotel/fars-hotel---resorts-2712920

ঢাকা বিভিন্ন স্থান থেকে দূরত্ব : ফারস (FARS) হোটেল বিজয়নগরে অবস্থিত। এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কিলোমিটার, কমলাপুর রেলওয়ে স্টেশন  থেকে দেড় কিলোমিটার, বাংলাদেশ সচিবালয়  থেকে ৫০০ মিটার দূরত্বে অবস্থিত। এছাড়াও জাতীয় জাদুঘর থেকে ১ কিলোমিটার এবং লালবাগ কেল্লা  থেকে ২ কিলোমিটার দূরে অবস্থিত এই হোটেল।



ছবি : ফারসহোটেল


কীভাবে যাবেন : যেহেতু রাজধানী শহরে হোটেলের অবস্থান, তাই স্বাভাবিকভাবেই যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত গোছের। নিজস্ব পরিবহন, বাইক বা মোবাইল রাইড, রিক্সা কিংবা অন্যান্য বাহন ব্যবহার করে সহজেই পৌঁছে যেতে পারেন। হোটেলের পিক আপ ট্রান্সপোর্টেশন ব্যবস্থা আছে। হোটেল ট্রান্সপোর্ট ব্যবহার করতে চাইলে হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা যেতে পারে।

যোগাযোগ : টেলিফোনঃ +৮৮০২৯৫১৫০১২-১৪

ই-মেইল : info@farshotelbd.com

ওয়েবসাইট : http://www.farshotel.com.bd/?fbclid=IwAR0xy_7JPPxlzJEmdunth3aj9pNYkQ2FlwilGIiOzT3EAEk0xuikB4P-2n8

ফেইসবুক : https://www.facebook.com/FARSHotel/

মেসেঞ্জার : https://m.me/FARSHotel?fbclid=IwAR3bgaGl7IrYg7LggeatHXJxv2eejhEu-3wUCJa-pBvNy2Qo_xrQB1oAflk