উৎসব রিসোর্ট, গাজীপুর
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : উৎসবের আমেজে সবুজের সান্নিধ্যে উৎসব রিসোর্ট, গাজীপুর

গাজীপুর জেলার হোতাপাড়ায় উৎসব রিসোর্টের অবস্থান। ঢাকা থেকে দূরত্ব মাত্র ৫২ কিলোমিটার। ব্যক্তি মালিকানার তত্ত্বাবধানে ১২ বিঘা জমির উপর ২০০৫ সালে তৈরী করা হয়েছে এই রিসোর্টটি। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ফুল-ফলের গাছে ভরপুর এই রিসোর্টটি প্রস্তত আছে আপনাকে স্বাগতম জানাতে। পারিবারিক ছুটি, অফিসিয়াল কাজ, মিটিং, পিকনিক সব কিছুর জন্যই ব্যবস্থা করা আছে এই রিসোর্টে।
রিসোর্টে বিনোদনের ব্যবস্থা :
- সুইমিংপুল : অতিথিদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে উৎসব রিসোর্টে আছে ২টি সুইমিংপুল।
- জিম : আজকাল আমরা অনেকেই স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন। তাই অতিথিদের জন্যই এই ভিন্ন রকম আয়োজন। এই রিসোর্টে আছে ১টি জিম হেলথ ক্লাব। তাই ঘোরা ঘুরির পাশাপাশি ঠিক রাখতে পারবেন নিজের স্বাস্থ্য।
- ম্যাসাজ পার্লার : শরীরকে সতেজ রাখতে, সৌন্দর্য বাড়াতে এই রিসোর্টে আছে ১টি ম্যাসাজ পার্লার। ক্লান্ত শরীরকে ফিট করতে নিতে পারেন এই ম্যাসাজ সার্ভিস।
- বার : এই রিসোর্টের অন্যান সাধারন বিনোদনের পাশাপাশি আছে একটি বার।
- ডিস্কো : উৎসব শুধু নামেই নয়, বরং সত্যি এই রিসোর্টে আছে উৎসব করার পরিবেশ, আছে ২ টি ডিস্কো।
- খেলাধুলা : এইবার আসি খেলাধুলার কথা। আছে আউটডোর, ইনডোর গেমসের ব্যবস্থা। ফুটবল, ক্রিকেট, টেবিল-টেনিস, মিউজিক্যাল চেয়ার, হাড়িভাঙ্গা খেলা ইত্যাদি।
- রেস্টুরেন্ট : অতিথিদের খাবারের ব্যবস্থা করতে আছে রেস্তরাঁ।
- বেকারিঃ শুধু ভারি খাবারের ব্যবস্থা নয়, বরং হাল্কা নাস্তা, বেকারিতে তৈরী খাবার অতিথিদের কাছে পৌঁছে দিতে এইখানে আছে একতি বেকারি। তাই হাতের কাছে সহজেই পেয়ে যাচ্ছেন সকল সুবিধা।
- পিকনিক : চাইলে এই রিসোর্টে আয়োজন করা যায় পিকনিকের। লোক সঙ্গীত এর আয়োজনের জন্যও আছে ব্যবস্থা।
- নৌ-ভ্রমণ : ট্রলার, ছোট নৌকায় ঘুরে বেড়াবার ব্যবস্থাও করে দিবে এই রিসোর্ট!
- সাইট সিইং : আবার আশেপাশে ঘুরে ঘুরে দেখা মানে সাইট সিইং করা যায়।

- রিসোর্টের বিদ্যুৎ সরবারহে আছে পর্যাপ্ত ব্যবস্থা। সরকারি বৈদ্যুতিক লাইনের পাশাপাশি আছে নিজস্ব জেনারেটরের ব্যবস্থা।
- আছে পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র ও ফায়ার এক্সিটের ব্যবস্থা।
এসি রুম :
- ভাড়া : ১১,০০০ টাকা।
- ৪টি বেড রুম।
- টিভি, ইন্টারকম, ফ্রিজ আছে।
- বাথটাব, ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা, ফুট কটেজ আছে বাথরুমে।
- ভাড়া : ৩,৩০০ টাকা।
- ২ টি বেড।
- টিভি, ইন্টারকম, ফ্রিজ আছে।
- বাথটাব, ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা, ফুট কটেজ আছে বাথরুমে।
- ভাড়া : ৩,৮০০ টাকা।
- টিভি, ইন্টারকম, ফ্রিজ আছে।
- বাথটাব, ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা, ফুট কটেজ আছে বাথরুমে।
- ভাড়া : ১,৫০০ টাকা।
- টিভি, ইন্টারকম, ফ্রিজ আছে।
- বাথটাব, ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা, ফুট কটেজ আছে বাথরুমে।
- যেকোনো সময় রুম বুকিং করা যাবে। তবে বুকিং ও রিসার্ভেশনের ৪০ শতাংশ টাকা অগ্রিম প্রদান করতে হবে।
- দেশী-বিদেশী যেকোনো অতিথিদের জন্য রিসোর্টে একই নিয়ম প্রযোজ্য। অতিথিদের পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে কর্তৃপক্ষকে।
- রিসোর্টের বুকিং দিতে হবে হেড অফিস থেকে।
- নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত রিসোর্টের অতিথিদের ভিড় বেশি থাকে। তাই ঐ সময় ১৫ দিন আগেই বুকিং দিতে হবে।
- ১টি হল্রুম আছে রিসোর্টের। এই হল্রুম একদিনের জন্য ভাড়া ৩৫০০০ টাকা, অতিথি ধারণ ক্ষমতা ২০০ জন। ৭০% অগ্রিম বুকিং করতে হবে।
- নৌকা ভ্রমণের জন্য আলাদা চার্জ দিতে হয়। ছোট নৌকা ৫ জনের ২ ঘণ্টা ভ্রমণের জন্য দিতে হবে ৫০০ টাকা। আর ট্রলার হলে ২০ মিনিট ৩০ জনের জন্য লাগবে ৭০০ টাকা।
- ক্যাশ লেনেদেনের ক্ষেত্রে টাকা, ইউরো, পাউন্ড, রিয়াল গ্রহনযোগ্য হবে। চেকেও টাকা পরিশোধ করা যাবে।
- ভিসা কার্ড, মাস্টার কার্ড, দেশীয় ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়েও বিল পরিশোধ করা যাবে।
মোবাইল : ++৮৮০১৭১৩-০১৪৪৫৯১ ফোন : ০২-৮৬২৬৩৭৬, ৯৬৬৩৬৭৬
ই-মেইল : utshobpicnicspot@gmail.com
তথ্যসূত্র : https://bangla.tourtoday.com.bd/%E0%A6%89%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F/ http://www.online-dhaka.com/29_849_3959_0-utsav-resort-dhaka.html