মজাদার খাবারের স্বাদ পেতে ধর্মশালার ৬টি রেস্টুরেন্টে

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : সাংস্কৃতিক বৈচিত্র্যতার পাশাপাশি খাবারের বৈচিত্র্যময় স্বাদের ধর্মশালার রেস্টুরেন্ট


ধর্মশালার রেস্টুরেন্ট

দ্যা টেস্ট অব ইন্ডিয়া, ধর্মশালা। ছবি : ট্রাভেল ট্রায়েঙ্গেল ডট কম


ধর্মশালা ভারতের অন্যতম সাংস্কৃতিক বৈচিত্র্যতায় পরিপূর্ণ জায়গা। বিভিন্ন বর্ণ, গোত্র বা জায়গার মানুষ এখানে বসতি স্থাপন করেছে। তিব্বতের ধর্মগুরু দালাই লামার আশ্রম রয়েছে ধর্মশালাতে। পর্যটক, অভিবাসী বা কর্মসূত্রে বিভিন্ন জায়গার মানুষের আবাস এখানে। আর তাই লোকবৈচিত্রের পাশাপাশি ধর্মশালায় এসেছে খাবারেরও বৈচিত্র্য। ধর্মশালার স্ট্রিট ফুড বা বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যায় সুস্বাদু সব খাবার। ধর্মশালায় এসে অন্তত একবার হলেও এই রেস্টুরেন্টগুলোর খাবার পরখ করে দেখবেন। ধর্মশালার এসব মজাদার খাবারের রেস্টুরেন্টগুলোর সাথে আজ ট্রাভেল বাংলাদেশের পাঠকদের পরিচয় করিয়ে দিব।


দ্যা টেস্ট অফ ইন্ডিয়া 

২ তলাবিশিষ্ট এই রেস্টুরেন্টে ভারতের ট্র্যাডিশনাল খাবারে পাবেন আধুনিকতার স্বাদ। রেস্টুরেন্টের সবচেয়ে জনপ্রিয় খাবার হল ভেজিটেবল বিরিয়ানি, আলু গোবি ও চিকেন তান্দুরি। রেস্টুরেন্টটি শুধু মজাদার খাবারই নয়, হোটেলের সুদৃশ্য নকশা আপনাকে মুগ্ধ করবে। রেস্টুরেন্টটির উপরের তলা মূলত পর্যটকদের জন্য। কাঠের টেবিল বসে ও খোলা বারান্দায় মজাদার খাবারের সাথে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য সুন্দরভাবে ফুটে ওঠে।


নিকের ইটালিয়ান কিচেন 

ধর্মশালার রেস্টুরেন্ট

ছবি : ট্রাভেল ট্রায়েঙ্গেল ডট কম


 নিকের ইটালিয়ান কিচেন ধরমশালার সবচেয়ে ভালো রেস্টুরেন্টগুলোর মাঝে একটি। খোলা ছাদের ওপর নীল আকাশ ও হিমালয় এসবই এক সুন্দর শান্তির পরিবেশ তৈরি করে। এই স্নিগ্ধ পরিবেশের সাথে সুস্বাদু ইটালিয়ান খাবার আপনাকেও ভোজন-রসিকে পরিণত করবে। রেস্টুরেন্টটির পিজ্জা খুবই জনপ্রিয়। তাছাড়া অন্যান্য জনপ্রিয় ইটালিয়ান খাবারের মাঝে রয়েছে স্পাগেট্টি, রিসোট্টো ইত্যাদি।


ফ্রেন্ডলি প্ল্যানেট 

ধর্মশালার ৬ টি রেস্টুরেন্টে

ছবি : ট্রাভেল ট্রায়েঙ্গেল ডট কম


 ধর্মশালার এই রেস্টুরেন্টটি কম বয়সীদের মাঝে বেশি জনপ্রিয়। অবসর যাপন করতে আসা স্থানীয়, ছাত্র বা পর্যটকদের কাছে গল্প বা আড্ডা দেয়ার জন্য এটি উত্তম জায়গা। খোলা ছাদের ওপর ধরমশালার স্থানীয় খাবারের পাশাপাশি এখানে ইসরায়েলি খাবারও পাওয়া যায়। মজাদার খাবারের পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন খেলার ব্যবস্থাও। কার্ড, ড্রিংকসের সাথে কোয়ালিটি সময় কাটানোর জন্য সবাই এখানে আসে।


মরগ্যান'স প্লেস 

ধর্মশালার ৬ টি রেস্টুরেন্টে

ছবি : ট্রাভেল ট্রায়েঙ্গেল ডট কম


  ধর্মশালায় পিজ্জা খেতে চাইলে তার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো মরগ্যান'স প্লেস। রেস্টুরেন্টটির ছাদ থেকে দূরের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। বাইরের দৃশ্য যেমন মনোমুগ্ধকর তেমনই রেস্টুরেন্টের ভেতরের ডিজাইনও নজর কাড়া। প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য উপভোগের সাথে মজাদার পিজ্জার স্বাদ আপনার জিভে পানি এনে দিবে। বার- বি- কিউ চিকেন পিজ্জা হলো রেস্টুরেন্টটির স্পেশাল খাবার।


বোধি গ্রিন 

বোধি গ্রিন 

ছবি : ট্রাভেল ট্রায়েঙ্গেল ডট কম


 ধর্মশালার নিরামিষ রেস্টুরেন্টগুলোর মাঝে জনপ্রিয় হলো বোধি গ্রিন রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনের পাশাপাশি এর বাইরে থাকা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মতো। বিভিন্ন ভেজিটেরিয়ান স্যুপের মজাদার ফ্লেভার আপনার নিরামিষ খাবারের প্রতি নতুন করে আগ্রহ তৈরি করবে। রেস্টুরেন্টটির বৈশিষ্ট্য হলো এখানে খাবার পরিবেশন করা হয় একটি বিশেষ পাত্রে৷ যার নাম 'বুদ্ধা বোল'। নিচু টেবিল ও বাশের বাতি আপনাকে আকৃষ্ট করবে।


মুনলাইট ক্যাফে 

চা, Cup of tea - মুনলাইট ক্যাফে 

ছবি : ট্রিপ এডভাইজর


 মুনলাইট ক্যাফের মূল বিশেষত্ব হলো এর স্পেশাল 'মাশালা চা'। ভ্রমণের মূল সঙ্গীই বলা চলে হলো চা, আর পাহাড়ে ভ্রমণ হলে তো কথাই নেই। এখানের চা এতই বিখ্যাত ও সুস্বাদু এক কাপ চায়ে চা পিপাসা মিটলেও মন ভরবে না। তাছাড়া চায়ের পাশাপাশি মিষ্টি, ব্যানানা প্যানকেক ইত্যাদিও বেশ জনপ্রিয়। ধর্মশালার এসব বিখ্যাত রেস্টুরেন্ট ছাড়াও এর স্ট্রিটফুডগুলোও বেশ জনপ্রিয়৷ সবচেয়ে জনপ্রিয় স্ট্রিটফুডের তালিকায় আছে ফ্রাইড মোমো, থুকপা, কিম্বাপ, তিব্বতিয়ান নুডলস ইত্যাদি।

  ইন্দিরা বিশ্বাস    এস এম